Wednesday, April 29, 2026

কৈলাশকে ‘বোকা বিড়াল’ বলে কটাক্ষ, তৃণমূলে নেওয়ার অনুরোধ তথাগতর

Date:

Share post:

ট্যুইটের পর ট্যুইট। এই বর্ষায় বিজেপির অন্দরে কালো মেঘ ক্রমশ আকাশ ছেয়ে যাচ্ছে। যে কোনও সময়ে ঝড় ওঠার প্রবল সম্ভাবনা। তথাগত রায় এবার প্রকাশ্যে আক্রমণ করলেন দলের কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীকে। শুধু তাই নয় তাকে ‘বোকা বিড়াল’ বলতেও ছাড়লেন না।

তৃণমূল কংগ্রেসে সপুত্র মুকুল রায়ে প্রত্যাবর্তন ও তারপরে কুণাল-রাজীব বৈঠকের পর দলবদলুদের নিয়ে নানা বক্রোক্তি করতে শুরু করেন তথাগত রায়। মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনের পরেও তিনি প্রকাশ্যে সরব ছিলেন। এবার মুকুল ঘনিষ্ঠ বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশকে আক্রমণ করতে ছাড়কেলেন না তথাগত। রাজ্যের মুখ্যমন্ত্রীকে তথাগতর পরামর্শ, ‘বোকা বিড়ালটাকেও তৃণমূলে নিয়ে নিন। বন্ধুকে হারিয়ে উনি হতাশ হয়ে পড়েছেন। সারাদিন ধরে লোকটা মুকুলের সঙ্গে ফিসফিস করতো।’

আরও পড়ুন-‘কৃষক বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ দিবস, ২৬ জুন সব রাজ্যের রাজভবনের সামনে ধর্না কর্মসূচি বিক্ষোভকারীদের

মুকুল-কৈলাশের সখ্যতা সর্বজনবিদিত। গেরুয়া মহলের খবর, বিজেপিতে মুকুলের মেন্টর ছিলেন কৈলাশ। মূলত কৈলাশের সুপারিশেই মুকুল দলের কেন্দ্রীয় কমিটির পদাধিকারী হন। সেই কৈলাশকেই তৃণমূলে নেওয়ার সুপারিশের কটাক্ষ তথাগতর। বিজেপির অন্দরে যে আকচাআকচি ক্রমশ বাড়ছে এবং প্রকাশ্যে আসছে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

দ্বিতীয়দফার ভোটে বৃষ্টি ধোয়া দক্ষিণবঙ্গ, ছাতা মাথায় বুথে বুথে লম্বা লাইন  

দ্বিতীয় দফার ভোটের সকালেই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বুথের বাইরে ভোটারদের (Voter) দীর্ঘ লাইন। এদিকে সকাল থেকেই...

‘মা দুর্গার লড়াই’-এর পাশে রাজ-শুভশ্রী থেকে রচনা, ‘বাঘিনী’ মমতাকে কুর্নিশ মিমির

গণতন্ত্রের উৎসবে সামিল টলিউডের তারকারা। রাজ-শুভশ্রী থেকে রচনা দ্বিতীয় দফায় নিজেদের ভোট দিলেন তারকা সাংসদ থেকে তৃণমূলের সেলেব্রিটি...

ভোট পরিদর্শনে চেতলার পর চক্রবেড়িয়া, পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। নিজের কেন্দ্রে সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।...

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...