Friday, May 15, 2026

কোভিশিল্ড নেওয়ার পর শরীরে আটকে যাচ্ছে ধাতু, প্রৌঢ়ের দাবি ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

শিলিগুড়ির পর এবার সুন্দরবনে এক ব্যক্তির দাবি, কোভিশিল্ডের দু’টি ডোজ নেওয়ার পর তাঁর শরীরে কয়েন, চামচের মতো ধাতুর বস্তু আটকে যাচ্ছে। যদিও এটি টিকা নেওয়ার ফল কিনা তা তিনি জানেন না। এবং এই দাবি প্রসঙ্গে প্রশাসন বা কোনও বিশেজ্ঞেরও মতামত পাওয়া যায়নি। এর আগে শিলিগুড়িতে এক ব্যক্তি এমন দাবি করেছিলেন।

বসিরহাটে হিঙ্গলগঞ্জের বাসিন্দা বছর চুয়াত্তরের শঙ্কর প্রামাণিক। দীর্ঘদিন দুর্গাপুর স্টিল প্লান্টে কাজ করেছেন। তিনি জানিয়েছেন এপ্রিলের গোড়ার দিকে তিনি কোভিশিল্ড নেন। পরে একটি সংবাদমাধ্যমে দেখেন এক ব্যক্তি কোভিশিল্ড নেওয়ার পর তাঁর শরীরের এমন ধাতুর বস্তু আটকে যাচ্ছে। শঙ্করও নিজের শরীরে এমন ধাতুর বস্তু ছুঁইয়ে দেখেন সেগুলি আটকে যায়।

এই খবর ছড়িয়ে পড়তে শঙ্করকে দেখতে আশপাশের লোকজন চলে আসেন। যদিও শঙ্কর জানিয়েছেন, টিকা নেওয়ার পর তাঁর শরীরে কোনও অসুবিধা দেখা দেয়নি। এবং এই ধাতুর বস্তু চুম্বকের মতো আটকে যাওয়ার পিছনে টিকার কোনও ভূমিকা আছে কিনা তিনি জানেন না। তবে দুর্গাপুরে স্টিল প্লান্টে কাজ করার সময় কখনও তাঁর শরীরের ধাতু আটকে যাওয়ার ঘটনা সামনে আসেনি।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...