Saturday, March 14, 2026

সুন্দরবন থেকে আসবে বাঘ, তৈরি হবে মিনি হসপিটাল! চিড়িয়াখানা পরিদর্শনে গিয়ে ঘোষণা বনমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের বনমন্ত্রী হওয়ার পর এই প্রথম আলিপুর চিড়িয়াখানায় এলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। আজ, সোমবার সকালে চিড়িয়াখানা পরিদর্শনে এসে বড়সড় ঘোষণা করলেন বনমন্ত্রী। চিড়িয়াখানা ও বনদফতরের আধিকারিকদের পাশে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, পশু-পাখিদের চিকিৎসায় এবার আলিপুর চিড়িয়াখানার ভিতরই তৈরি হবে মিনি হাসপাতাল। একইসঙ্গে সকলের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে আরও বেশকিছু ঘোষনা করেন তিনি। সুন্দরবন থেকে আরও রয়েল বেঙ্গল টাইগার আগামীদিনে নিয়ে আসা হবে বলেও জানান জ্যোতিপ্রিয় মল্লিক।

বনমন্ত্রীর কথায়, “পশু-পাখিদের কোনও শারীরিক সমস্যা হলে তাদের বাইরে নিয়ে যেতে হয়। সেই সমস্যা সমাধানের জন্যই এই মিনি হাসপাতাল তৈরির সিদ্ধান্ত বন দফতরের। যাতে প্রাথমিক চিকিৎসায় কোনও সমস্যা না হয়। কলকাতার আলিপুর চিড়িয়াখানার মতো শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনেও যাবেন বলে জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...