Tuesday, May 12, 2026

কলকাতা থেকে আরএমডি সরানোর চক্রান্ত করছে কেন্দ্র: বিরোধিতায় সরব ঋতব্রত

Date:

Share post:

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ‘র মেটেরিয়াল ডিভিশন’কে কলকাতা থেকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। এতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়বে রাজ্যের তিনটি ভারী শিল্প কারখানা। সোমবার, সাংবাদিক বৈঠকে এই আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Benarjee)। তিনি বলেন, রাজ্যে ইস্পাত শিল্পে কাঁচামালের প্রয়োজনের জন্যেই এই আরএমডি (Rmd) স্থাপন করা হয়েছিল। এই ইউনিট থেকে কোটি কোটি টাকা মুনাফা করেছে সেইল। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে এই ইউনিটঠিকে কলকাতা থেকে বোকারো বা রাউরকেল্লা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতায় আরএমডির অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন আইএনটিটিইউসি (Inttuc) সদস্যরা।

 

ঋতব্রত বলেন, এই অফিসে দেড়শো জন আধিকারিক এবং 80 জনের উপর কর্মী রয়েছেন। রয়েছেন বহু ঠিকা শ্রমিক। এই ইউনিট অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেলে তাঁদের কাজ হারানোর ভয় রয়েছে। একইসঙ্গে রাজ্যে দুর্গাপুর, আসানসোল, বার্নপুরে যেসব কারখানা রয়েছে তারাও কাঁচামালের অভাবে পড়বে। বাজার থেকে বেশি দামে যদি কাঁচামাল তাদের কিনতে হয়, তাহলে মুখ থুবড়ে পড়বে কারখানাগুলি। এই পরিস্থিতিতে শ্রমিকরাও অনিশ্চয়তার মধ্যে পড়বেন। কেন্দ্রের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব হয়েছেন ঋতব্রত। তিনি জানান, এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে তাঁরা আবেদন করবেন।

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...