Wednesday, June 3, 2026

উপলক্ষ্য জামাইষষ্ঠী: সরকারি কর্মীদের জন্য সুখবর দিল নবান্ন

Date:

Share post:

সরকারি অফিসের কর্মী জামাইদের জন্য সুখবর দিল নবান্ন (Nabanna)। জামাইষষ্ঠী উপলক্ষ্যে ১৬ জুন সমস্ত সরকারি দফতরে পূর্ণদিবসের জন্য ছুটি থাকবে। নির্দেশিকা অনুযায়ী, বুধবার বন্ধ থাকবে রাজ্য সরকারি এবং সরকারি নিয়ন্ত্রণাধীন সমস্ত দফতর।

করোনা সংক্রমণে রাশ টানতে রাজ্যে জারি বিধিনিষেধ। বুধবার, থেকেই কিছু বিষয়ে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। একইসঙ্গে ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস খোলার কথাও নির্দেশিকা জানানো হয়। কিন্তু জামাইষষ্ঠী উপলক্ষে ছুটি থাকায় বুধবারের বদলে বৃহস্পতিবার থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিস চালু হবে।

গত কয়েক বছর ধরেই জামাইষষ্ঠীর দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। ২০১১ সাল থেকে তৃণমূল ক্ষমতায় আসার পর জামাইষষ্ঠীতে হাফ ছুটি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর দুয়েক জামাইষষ্ঠীতে পুরো দিনই ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...