Friday, April 3, 2026

সাংবাদিক সম্মেলনে ঠান্ডা পানীয়র বোতল সরিয়ে জলের বোতল রাখলেন রোনাল্ডো, ভাইরাল ভিডিও

Date:

Share post:

ঠান্ডা পানীয়র বোতল সরিয়ে জলের বোতল রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো( Cristiano Ronaldo )। হাঙ্গেরি ম‍্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই করলেন সিআরসেভেন। ইউরো কাপের প্রথম ম‍্যাচ নিয়ে কথা বলার আগে টেবিলের উপর থাকা দুটো ঠাণ্ডা পানীয়ের বোতল সরিয়ে সেখানে জল রেখে রোনাল্ডো বুঝিয়ে দিলেন যে কতটা স্বাস্থ্য সচেতন তিনি। সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

দলের কোচ ফার্নান্দো স্যান্টোসের সঙ্গে সাংবাদিক সম্মেলনে আসেন রোনাল্ডো। সেখানে টেবিলে রাখা থাকে দুটো ঠান্ডা পানীর বোতল । সেই ঠাণ্ডা পানীয়ের বোতল সরিয়ে জলের বোতল হাতে নিয়ে রোনাল্ডো বলেন, ‘জল খান’। ইউরো কাপের মুখ্য বিজ্ঞাপনদাতা এই ঠাণ্ডা পানীয়। তবুও কারও পরোয়া না করেই পানীয়ের বোতল সরিয়ে ফেললেন তিনি। রোনাল্ডোর এমন কাণ্ড দেখে সবাই তখন অবাক।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...