Tuesday, June 23, 2026

সাঁইবাড়ি নিয়ে বিতর্কিত মন্তব্য বিকাশের, জোট ভাঙতে চেয়ে সোনিয়াকে চিঠি

Date:

Share post:

রাজ্য রাজনীতিতে ফের বিতর্কের কেন্দ্র বিন্দুতে সাঁইবাড়ি (Sai Badi) হত্যাকাণ্ড। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে বাম তথা সিপিএম (CPIM) ও তাদের জোটসঙ্গী কংগ্রেসের মধ্যে তরজা তুঙ্গে। বিতর্ক এতটাই দানা বেঁধেছে যে, জোট ছেড়ে বেরিয়ে আসার পক্ষে প্রদেশ কংগ্রেসের (Pradesh Congress) একটি প্রভাবশালী অংশ। এই মর্মে তারা দিল্লি হাইকম্যান্ড-এর কাছে নালিশ চিঠিও দিয়েছে।

ঘটনার সূত্রপাত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। বিশিষ্ট আইনজীবী, কলকাতার প্রাক্তন মেয়র, সিপিএম নেতা তথা রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) করা সেই পোস্টে একাধিক বিতর্কিত মন্তব্য রয়েছে। যা কংগ্রেসের অনেক নেতা-কর্মীদের ভাবাবেগে আঘাত করেছে। খুব স্বাভাবিকভাবেই বিকাশবাবুর আচরণে ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেসের একটি মহল। ইতিমধ্যেই তাঁরা সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর কাছে বিকাশরঞ্জন সম্পর্কে অভিযোগ করেছেন। তাঁদের দাবি, সিপিএমের সঙ্গে আর জোট নয়, বিষয়টি অবিলম্বে যাতে বিবেচনা করে দেখেন সোনিয়া গান্ধী।

এদিকে বিকাশবাবুর মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রদীপ ভট্টাচার্য সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে নালিশ করেছিলেন। কিন্তু তার পরও সিপিএমের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনুতাপ প্রকাশ করেননি।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...