Tuesday, June 23, 2026

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত ১

Date:

Share post:

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে মালদহ-র বুড়াবুড়িতলা এলাকায়।ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ওই ব্যাক্তির ঠিকানার খোঁজ চালাচ্ছে পুলিশ।

স্থানীয়দের তরফে জানা গেছে, মঙ্গলবার সকালে মালদহগামী একটি ট্রেনে চেপে বুড়াবুড়িতলা স্টেশনে নামতে গিয়ে এই বিপত্তি ঘটে। স্টেশনে ট্রেন থামার আগেই চলন্ত ট্রেন থেকে নামতে যান ওই  আরোহী। এরপরই ব্যাক্তিটি পা হড়কে ছিটকে পড়েন রেললাইনের উপর। সেখানে তাঁর ডান হাত পিষে দেয় রেলের চাকা। মূমূর্ষ অবস্থায় ওই ব্যাক্তিকে সাহায্য করতে এগিয়ে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি আহত ওই ব্যাক্তিকে চিকিৎসার জন্য মালদহ মেডিকাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যাক্তি।  মৃত ওই ব্যাক্তির পকেট থেকে একটি মহিলার আধার কার্ড পাওয়া গিয়েছে। আধার কার্ডটিতে উত্তর দিনাজপুরের ভারগাইল এলাকার ঠিকানা রয়েছে। ওই কার্ডে মহিলার স্বামীর নামও পাওয়া গেছে। এছাড়াও পাটনা থেকে মালদহগামী একটি টিকিটও ওই ব্যক্তির পকেট থেকে উদ্ধার হয়েছে। প্রাথমিক ভিত্তিতে পুলিশের অনুমান, মৃত ব্যক্তি উত্তর দিনাজপুরের বাসিন্দা। যদিও এনিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানান হয়েছে।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...