Saturday, June 20, 2026

নারদ-মামলার শুনানি পিছিয়ে গেলো একমাস

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে বৃহস্পতিবার বেশ কয়েকদিন পর নারদ মামলার শুনানি হলেও ফের মাসখানেক পিছিয়ে গেলো পরবর্তী শুনানি৷ এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৬ আগস্ট৷

◾এদিন হাইকোর্টে CBI-এর তরফে রাজ্য, মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর হলফনামার জবাবি- হলফনামা পেশ করা হয়েছে৷

◾CBI-এর পেশ করা এই হলফনামায় কিছু অতিরিক্ত অভিযোগ করা হয়েছে৷ তার উত্তর দেওয়ার অনুমতি চান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ৷

◾বৃহত্তর বেঞ্চের ধার্য করা ৫ হাজার টাকার জরিমানা রাজ্যের তরফে জমা করা হয়েছে বলে আদালতে জানান অ্যাডভোকেট জেনারেল৷

◾মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর তরফেও জরিমানার অর্থ জমা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রীর আইনজীবী রাকেশ দ্বিবেদি৷

◾এদিন নিজের হয়ে সওয়ালে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, “গত ১৭ মে নিজাম প্যালেসে গিয়েছিলাম একজন আইনজীবী হিসেবে”। এদিন কল্যাণ প্রশ্ন তোলেন, যে মামলা সিঙ্গল বেঞ্চের বিচার্য, সেই মামলা কীভাবে ডিভিশন বেঞ্চ গ্রহণ করতে পারে ? ১৯ মে রায়দানের সময় যখন দুই বিচারপতি ভিন্নমত পোষন করলেন, তখন নিয়ম অনুযায়ী এই মামলা তৃতীয় কোন বিচারপতির কাছে পাঠানো উচিত ছিলো৷ যারা ডিভিশন বেঞ্চে থাকেন সেই বিচারপতিদের কেউ তৃতীয় বেঞ্চে থাকতে পারেন না। মামলাকারীর নাম CBI হলেই কি যে কোনও মামলায় হস্তক্ষেপ করতে পারেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ?”

◾এর পরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৬ আগস্ট ৷

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...