Tuesday, June 23, 2026

হাঙ্গেরি ম‍্যাচে একাধিক রেকর্ড গড়লেন রোনাল্ডো

Date:

Share post:

মঙ্গলবার হাঙ্গেরির (hungary) বিরুদ্ধে মাঠে নেমে একাধিক রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ান রোনাল্ডো (Cristiano Ronaldo )। সব চেয়ে বেশি ইউরো কাপ ( euro cup)খেলার পাশাপাশি সর্বাধিক গোলের রেকর্ড নিজের নামে করে নিলেন পর্তুগিজ এই তারকা।

হাঙ্গেরির বিরুদ্ধে  মাঠে নেমেই প্রথম ফুটবলার হিসেবে পঞ্চম ইউরো কাপ খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক্ষেত্রে টপকে গেলেন লোথার ম্যাথাউজ, লুকাস পোদোলস্কির মতো একাধিক ফুটবলারকে। ২০০৪ সালে প্রথম  ইউরো কাপে খেলেন সিআরসেভন।

শুধু তাই নয় চলতি ইউরোতে প্রথম ম্যাচ খেলতে নেমে হাঙ্গেরির বিরুদ্ধে জোড়া গোল করেন রোনাল্ডো। গোল করেই নজির গড়লেন তিনি। হাঙ্গেরির বিরুদ্ধে পেনাল্টি থেকেই গোল করেই টপকে গেলেন প্লাতিনিকে। ইউরো কাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ছিল প্লাতিনির।  ৯ গোল ছিল তাঁর। এদিন হাঙ্গেরির বিরুদ্ধে পেনাল্টিতে গোল করে প্লাতিনিকে টপকে যান রোনাল্ডো। খেলার শেষ মুহূর্তে হাঙ্গেরির বিরুদ্ধে আরও এক গোল করে  ইউরো কাপে ১১ নম্বর গোল করে ফেললেন তিনি। এক্ষেত্রে সর্বাধিক গোলের রেকর্ড করে ফেললেন সিআরসেভেন। এর পাশাপাশি ইউরোতে সব চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও চলে গেল রোনাল্ডোর দখলে। ২১টি ম্যাচ খেলেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন জার্মানির বাস্তিয়ান সোয়েনস্টাইগার।

আরও পড়ুন:রোনাল্ডোর জন‍্য বড় ক্ষতি ঠান্ডা পানীয় সংস্থার

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...