Saturday, March 14, 2026

ডেল্টা ভেরিয়েন্ট-এর নতুন রূপ ‘ডেল্টা প্লাস’! কোন কোন ভ্যাকসিন রুখতে পারে এই প্রজাতিদের?

Date:

Share post:

আবারও বদলালো ডেল্টা ভেরিয়েন্ট-এর রূপ। নভেল করোনাভাইরাসের ডেল্টা প্রজাতিও তার নতুন উপ-প্রজাতি তৈরি করল কয়েক দিনের মধ্যেই। ডেল্টা ভেরিয়েন্ট-এর নতুন উপ-প্রজাতি ‘ডেল্টা প্লাস’। তবে এই প্রজাতি কত বেশি সংক্রামক তা এখনো কিছু জানাননি বিজ্ঞানীরা। তবে এর মধ্যেই ডেল্টা প্লাস প্রজাতিটি ১২ বার বদলেছে জিনের গঠন।

কোন কোন ভ্যাকসিন রুখতে পারে করোনাভাইরাসের ডেল্টা প্রজাতিদের ?

মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এর রিপোর্টে রয়েছে, রাইবোনিউক্লিক অ্যাসিড টেকনোলজিতে তৈরি মোডার্না ও ফাইজারের ভ্যাকসিন করোনাভাইরাসের ডেল্টা প্রজাতিদের বিরুদ্ধে ৮৮ কার্যকরী হতে পারে। অক্সফোর্ড, জনসন অ্যান্ড জনসন এর তৈরি ভ্যাকসিন ৬০ শতাংশ কার্যকরী হতে পারে। অক্সফোর্ডের ফর্মুলায় তৈরি ভারতের কবি শিল্ড ভ্যাকসিন ডেল্টা প্রজাতির বিরুদ্ধে ৬০ শতাংশ কার্যকরী হতে পারে। এছাড়া ভারত বায়োটেক-এর তৈরি কোভ্যাক্সিন করোনার ডেল্টা প্রজাতিদের বিরুদ্ধে কার্যকারী হতে পারে বলে জানিয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি।

আরও পড়ুন-‘পরিকল্পিতভাবে CBI আদালতকে বিপথে চালিত করছে’, বৃহত্তর বেঞ্চে বিস্ফোরক সিদ্ধার্থ লুথরা

তবে এই নতুন উপ-প্রজাতি নাকি করোনাভাইরাসের অন্যতম ভরসাযোগ্য থেরাপি মনোক্লোনাল ককটেল অ্যান্টিবডির প্রভাব নষ্ট করে দিতে পারে। ভাইরোলজিস্টরা জানাচ্ছেন, সার্স-কভ-২ ভাইরাসে খুব দ্রুত জিনের বিন্যাস বদলে ফেলতে পারে। গতবছর করোনা অতিমারি হয়ে ছড়িয়ে পড়ার পরে এখনও পর্যন্ত বহু প্রজাতি তৈরি করে ফেলেছে এই ভাইরাস। যার কয়েকটি প্রজাতি সুপার স্প্রেডার। সার্স-কভ-২ হল রাইবোনিউক্লিক অ্যাসিড ভাইরাস। এর শরীরে যে প্রোটিন রয়েছে তা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। ভাইরাসে অ্যামাইনো অ্যাসিড গুলোর কোড ইচ্ছামত বদলে দিচ্ছে। কখনো ডিলিট করছে, কখনো আবার বদলের একটা চেইন তৈরি করছে। আর এই কারনেই ডবল থেকে ডেল্টা ভেরিয়েন্ট, ডেল্টা থেকে ডেল্টা প্লাসে বদল।

‘গ্লোবাল ইনিসিয়েটিভ ফর শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার ডেটা’-র রিপোর্টে দেখা যাচ্ছে, ডেল্টা প্লাস উপ-প্রজাতির ৬৩ টি জিন খুঁজে পাওয়া গিয়েছে যার মধ্যে অ্যামাইনো অ্যাসিডের এই বদলটা হচ্ছে। জানা যাচ্ছে, ৭ জুনের পর ভারতে ৬ জন কোভিড রোগের নমুনায় ডেল্টা প্লাস উপ-প্রজাতি পাওয়া গিয়েছে। এছাড়া ইউরোপ এশিয়া ও আমেরিকাতেই এখনো পর্যন্ত এই নতুন প্রজাতির খোঁজ বেশি পাওয়া গিয়েছে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...