Monday, May 25, 2026

বিজেপির দখলে থাকা মালদহ জেলা পরিষদে অনাস্থা আনল তৃণমূল

Date:

Share post:

মালদহ(Maldha) জেলা পরিষদের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল(TMC)। রাজ্য নেতৃত্বের নির্দেশমতো বৃহস্পতিবার ডিভিশনাল কমিশনারের কাছে অনাস্থা পত্র পেশ করল জেলা পরিষদের তৃণমূল সদস্যরা। উল্লেখ্য বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল(Gour Chandra Mondal) সহ বেশ কয়েকজন বিজেপিতে(BJP) যোগদান করে। এর পরই জেলা পরিষদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে শুরু হয় বাক যুদ্ধ। নির্বাচন পর্ব শেষ হতেই শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তুতি শুরু করে দেয় জেলা তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন:যোগীরাজ্যে বৃদ্ধ নিগ্রহের ঘটনায় টুইট করার জেরে মামলা অভিনেত্রী স্বরার বিরুদ্ধে

সেইমতো বৃহস্পতিবার ২৩ জন সদস্যকে নিয়ে ডিভিশনাল কমিশনার দেবতোষ মন্ডলের হাতে অনাস্থা পত্র পেশ করে তৃণমূল। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম বেনজির নূর জানান, বর্তমানে ২৩ জন সদস্য উপস্থিত আছেন। তৃণমূলের দখলেই হয়েছে জেলা পরিষদ। একইসঙ্গে তিনি স্পষ্ট করে এটাও জানিয়ে দেন, বিধানসভা নির্বাচনের আগে যারা দলকে বিপদে ফেলে বিজেপিতে গেছেন তাদের দ্বিতীয়বারের জন্য তৃণমূলে নেওয়া হবে না।

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...