Friday, June 26, 2026

ভক্তশূন্য রথযাত্রা, কবে খুলছে পুরীর মন্দির?

Date:

Share post:

২৫ জুলাই পর্যন্ত ভক্তদের জন্য বন্ধ পুরীর (Puri) জগন্নাথ মন্দির (Jagannath Temple)। রথ-উলটো রথের পর পরিস্থিতি বিচার করে মন্দির খুলবে বলে জানিয়েছেন পুরীর মন্দিরে মুখ্য প্রশাসক ওড়িশার (Odisha) ডিস্ট্রিক্ট কালেক্টর কিষাণ কুমার (Kishan Kumar)। তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কোভিডবিধি মানতে হতে পারে। তবে গতবারের মতো এবারও ভক্তের সমাগম ছাড়াই হবে রথযাত্রা।

করোনা (Carona) সংক্রমণ এড়াতে ভিড় চাইছে সে রাজ্যের প্রশাসকরা। সেই কারণেই রথযাত্রার আগে খোলা হচ্ছে না পুরীর মন্দির। সব ঠিকঠাক থাকলে 25 জুলাই মন্দির খোলা হতে পারে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, কোভিড (Covid) ভ্যাকসিনের (Vaccine) দুটি ডোজ নিয়ে সেই সার্টিফিকেট দেখিয়েই মন্দিরে প্রবেশ করতে হবে।

পুরীতে গত বছরের মতো এবারও কোভিড বিধি মেনেই পালিত হবে রথযাত্রা। বৃহস্পতিবার এই নির্দেশ জারি করেছে ওড়িশা সরকার। হবে না ভক্ত সমাগম। ২০২০-তে কোভিড অতিমারির কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট যে গাইডলাইন দিয়েছিল তা মেনেই এবার রথযাত্রা পালিত হবে বলে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে। শুধু তাই নয়, একমাত্র পুরী ছাড়া রাজ্যের আর কোথাও রথযাত্রা পালন করা যাবে না।

এবছর রথযাত্রায় সেই সব সেবাইতই অংশগ্রহণ করতে পারবেন যাঁদের করোনা নেগেটিভ ও ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া আছে। ওই সময় পুরী জুড়ে কারফিউ জারি করা থাকবে। গত বছরের মতো এ বছরও ভার্চুয়াল রথযাত্রা দেখার সুযোগ থাকবে কি না তা অবশ্য এখনও জানায়নি মন্দির কর্তৃপক্ষ।

আরও পড়ুন- বুলডোজ করতে চাইছে কেন্দ্র, কোনমতেই বঙ্গভঙ্গ হতে দেব না: মমতা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...