Thursday, May 14, 2026

অমিতের সঙ্গে বৈঠক সেরেই অধীরের বাড়িতে রাজ্যপাল, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড়ের দিল্লি যাত্রা নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত । তাতে বাড়তি মাত্রা দিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ।
দিল্লি যাওয়ার আগে রাজ্যপাল জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করতে দিল্লি যাচ্ছেন । কিন্তু বাস্তবে দেখা গেল ঠিক তার বিপরীত চিত্র ।
প্রথমে সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন।রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে একটি রিপোর্ট দেন তিনি৷ এমন কী, রাজ্যের পরিস্থিতি ব্যাখ্যা করে রাষ্ট্রপতির হস্তক্ষেপের অনুরোধও তিনি করেছেন বলেজানা গিয়েছে ৷
কয়লামন্ত্রী, সংস্কৃতিমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে ভোট পরবর্তী হিংসা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷  দু’ মধ্যে প্রায় দু’ঘণ্টা কথা হয়৷ জানা গিয়েছে, রাজ্যপালের বক্তব্য শোনার পর তাঁকে বেশ কিছু প্রশ্নও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

দিল্লি পৌঁছেই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গেও দেখা করেছিলেন রাজ্যপাল৷ এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাতে রাজ্যপাল হঠাৎই প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দিল্লির বাড়িতে যান৷ তখন নাইটড্রেসে দিল্লির বাড়িতে ছিলেন অধীর। সেখানেই হাজির হন মহামান্য রাজ্যপাল। অধীরবাবু অবশ্য পরে দাবি করেন, নিছক সৌজন্যমূলক সাক্ষাতেই এসেছিলেন রাজ্যপাল৷ সেভাবে কোনও রাজনৈতিক আলোচনাও হয়নি ।
অধীরবাবু জানান, উনি সস্ত্রীক এসেছিলেন৷ তবে কোনও রাজনীতির কথা হয়নি৷ সংসদ সহ নানা বিষয়ে কথা হয়েছে৷ অধীরবাবু যাই বলুন না কেন, প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে রাজ্যপালের এই সাক্ষাৎ তার দিল্লি যাত্রা নিয়ে জল্পনা আরও উসকে দিল। দিল্লিতে গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরলেও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সবুজ সঙ্কেত এখনও পাননি জগদীপ ধনকড় ।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...