Tuesday, March 3, 2026

‘করোনায় বিধ্বস্ত ভারত’, ভয়াবহ ক্ষতির জন্য চিনের কাছে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

Date:

Share post:

ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতির(Corona situation) জন্য সরাসরি চিনকে দায়ী করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। পাশাপাশি বিপুল এই ক্ষতির জন্য চিনের কাছে ক্ষতিপূরণও দাবি করলেন তিনি।

বৃহস্পতিবার এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেন, “করোনা সংক্রমনের জেরে গোটা বিশ্বে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য চিনের উচিত ক্ষতিপূরণ দেওয়া। কেবল আমাদের ১০ ট্রিলিয়ন ক্ষতিপূরণ দেওয়া উচিত। গোটা বিশ্বে এই অংকটা অনেক বেশি হবে। দুর্ঘটনাক্রমে হোক বা না হোক ওরা যা করেছে তার জন্য বহু দেশ কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। আমি আশা করছি এটা ভুল করেই ঘটিয়েছে চিন। যাইহোক এই দেশগুলির দিকেও দেখা উচিত।” এরপরই ভারতের প্রসঙ্গ টেনে এনে ডোনাল্ড ট্রাম্প বলেন, “দেখুন ভারতে এখন কী পরিস্থিতি তৈরি হয়েছে। সবাই একটা সময় বলতো ভারত কত ভাল অবস্থায় রয়েছে। কিন্তু ভারতের অবস্থাও এখন খারাপ। গোটা বিশ্বের অবস্থা খারাপ। দেশগুলির এমন পরিস্থিতিও করোনার উৎপত্তিস্থল খোঁজার অন্যতম কারণ। তবে আমার মনে হয় চিনের উচিত সকলকে সাহায্য করা।”

আরও পড়ুন:ক্ষমা চাওয়ার পরও মিলছে না রেহাই, এবার ছত্তিশগড়ে রামদেবের বিরুদ্ধে এফআইআর

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সময়ই এই ঘটনার জন্য সরাসরি চিনের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দৃঢ় বিশ্বাস ছিল চিনের উহান ভাইরোলজি ল্যাবে থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। শুধু তাই নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে বারবার এই বিষয়ে তদন্তের দাবি করেন ট্রাম্প। যদিও ট্রাম্পের দাবি সরাসরি নাচক করে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

spot_img

Related articles

আদিতেই ভরসা! বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা

আদি-নব্যের দ্বন্দ্বে যখন জর্জরিত গেরুয়া শিবির তখন আদিতেই ভরসা রেখে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে (Rahul Sinha) রাজ্যসভার...

কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের মাত্রা ৬.১

মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার (Indonesia) সুমাত্রা (Sumatra) দ্বীপের কাছাকাছি এলাকায় শক্তিশালী ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা...

দোলের দিনেও উগ্র হিন্দুত্বের তাস খেলছেন শুভেন্দু, সমালোচনা তৃণমূলের

দোলের দিন চৈতন্যদেবের আদর্শকে তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee ) ধর্ম নিরপেক্ষতার বার্তা দিয়েছেন, তখন...

রঙিন টলিপাড়ায় জমজমাট দোল উৎসব:কেউ মাখলেন আবির, কারোর ছবিতে AI এফেক্ট 

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার স্টুডিও পাড়ায় কাজের ছুটি। আজ সারাদিন মনের খুশিতে রঙিন হওয়ার পালা। কেউ আটকে পড়েছেন...