Monday, March 16, 2026

সোমবার থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো, কোন কোন সময়ে মিলবে ট্রেন?

Date:

Share post:

সোমবার থেকে আরও বাড়ছে কলকাতায় মেট্রোয় ট্রেনের সংখ্যা। ২০টি ডাউন এবং ২০টি আপ মিলিয়ে মোট ৪০টি মেট্রো চলবে। উঠতে পারবেন এমারজেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। কোন কোন সময়ে চলবে এই মেট্রো?

এতদিন পর্যন্ত কেবলমাত্র দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত বিশেষ মেট্রোগুলি চলত। কিন্তু, সোমবার থেকে মেট্রোগুলি ছাড়বে দক্ষিণনেশ্বর পর্যন্ত। আগামী সোমবার অর্থাৎ ২১ জুন থেকে দক্ষিণশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে মোট ৪০টি ট্রেন চলবে। দক্ষিণনেশ্বর থেকে সকাল ৯টা থেকে ১১টা ১৫ পর্যন্ত মেট্রো ছাড়বে। আবার দুপুর তে ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছাড়বে বিশেষ মেট্রো। প্রতি ১৫ মিনিট অন্তর একটি রেক চালানো হবে। সবকটি মেট্রো চলবে কেবলমাত্র সোম থেকে শনিবার পর্যন্ত। রবিবার কোনও মেট্রো পরিষেবা মিলবে না। তবে এখনই সাধারণ মানুষ এই পরিষেবা পাবেন না। মেট্রোর নির্দেশিকা অনুযায়ী, স্বাস্থ্য কর্মী, আইন–আদালতের সঙ্গে যুক্ত কর্মী, সাংবাদিক, সমাজকর্মী, ব্যাঙ্ক, বিদ্যুৎ, জল, টেলিকম, ইন্টারনেট, দমকল, বিপর্যয় মোকাবিলা, খাদ্য, বিমা, শ্মশান কর্মীরা মেট্রোয় যাতায়াত করতে পারবেন। প্রত্যেকের কাছে পরিচয়পত্র থাকা অবশ্যক।

আরও পড়ুন-  শিশির-সুনীলের অবস্থান জানতে চেয়ে নোটিশ পাঠালেন লোকসভার স্পিকার

 

 

spot_img

Related articles

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...

বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি-পিসিবিকে কড়া বার্তা জয় শাহ-র !

কোনও বোর্ড বা দেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ে বড় হতে পারে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ...