Thursday, February 12, 2026

দৈনিক করোনা আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে নামল ভারত, বাড়ল সুস্থতা হার

Date:

Share post:

দেশব্যাপী কার্যত ধ্বংসলীলা চালানোর পর অবশেষে কিছুটা হলেও আয়ত্তে এল মারন করোনাভাইরাস(Coronavirus)। টানা প্রায় আড়াই মাস সংক্রমণের নিরিখে বিশ্বের প্রথম স্থানে থাকার পর অবশেষে দ্বিতীয়তে নামল ভারত(India)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের(Helth ministry) তথ্য অনুযায়ী শনিবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯৭ হাজার ৭৪৩ জন। শুধু তাই নয় বেড়েছে সুস্থতার হার। রিপোর্ট অনুযায়ী বর্তমানে দেশে সুস্থতার হার ৯৫.৮০ শতাংশ। বর্তমানে বিশ্বব্যাপী তালিকায় দৈনিক করোনা আক্রান্তের নিরিখে প্রথম স্থানে উঠে এসেছে ব্রাজিল। এরপরই দ্বিতীয় স্থানে ভারত।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৮ লক্ষ ২৩ হাজার ৫৪৬ জন। মোট সুস্থ ২ কোটি ৮৬ লক্ষ ৭৮ হাজার ৩৯০ জন। যার ফলে সক্রিয় রোগী কমে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৬০ হাজার ১৯ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬৪৭ জনের। দেশে মোট মৃত্যু বেড়ে ৩ লক্ষ ৮৫ হাজার ১৩৭ জন। পাশাপাশি এখনো পর্যন্ত দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২৭ কোটি ২৩ লক্ষ ৮৮ হাজার ৭৮৩ জন।

spot_img

Related articles

আজ শুরু উচ্চমাধ্যমিক, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরীক্ষার্থীদের শুভকামনা মুখ্যমন্ত্রীর

আজ থেকে শুরু হচ্ছে পড়ুয়া জীবনের দ্বিতীয় বড় বোর্ড পরীক্ষা। বুধবার শেষ হয়েছে মাধ্যমিক, বৃহস্পতি থেকে শুরু সেমিস্টার...

আজ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন, গণভোট রাষ্ট্র সংস্কার নিয়েও 

শেখ হাসিনার (Sheikh Hasina) নেতৃত্বাধীন সরকারের পতনের প্রায় সতেরো মাস পরে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন (Bangladesh election) অনুষ্ঠিত...

আজকের রাশিফল: ১২ রাশি, কর্ম, অর্থ ও শিক্ষায় কার কেমন কাটবে দিন

গ্রহ-নক্ষত্রের ইশারায় দেখে নিন, আপনার দিনটা কোন ছন্দে কাটবে। মেষ: কাজের জায়গায় হঠাৎ যন্ত্রপাতির গোলমাল সাময়িক বাধা আনতে পারে।...

উত্তর দেওয়ার আগে একবার যাচাই করলেন না! লোকসভায় অর্থমন্ত্রীর ভাষণে স্তম্ভিত অভিষেক

বাজেট বক্তৃতার জবাবী যে সব বক্তৃতা বিরোধী সাংসদরা দিয়েছেন, তার মধ্যে সব থেকে বেশি বিজেপির কেন্দ্রীয় সরকারকে যে...