Sunday, May 10, 2026

কবে খুলবে স্কুল-কলেজ? উত্তর কেন্দ্রের

Date:

Share post:

অতিমারির জেরে দীর্ঘদিন থেকেই বন্ধ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। অনলাইনেই চলছে ক্লাস। দীর্ঘদিন বদ্ধ থাকায় পড়ুয়াদের মনের উপর চাপ বাড়ছে। দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই কড়া নাড়ছে তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি? এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল। উত্তরে তিনি সাফ জানান, এখনই স্কুল খোলার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ডঃ পাল জানান, স্কুল খোলার আগে অনেক বিষয় মাথায় রাখা উচিত। শিক্ষকদের ও পড়ুয়াদের করোনা ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি সামাজিক দূরত্বের বিষয়টি দৈনিক অভ্যাসে পরিণত করতে হবে। সেইসঙ্গে তিনি বলেন, “এর আগে স্কুল খোলার পর একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সংক্রমণের খোঁজ মিলেছিল। এমতাবস্থায় আমরা আমাদের শিশুদের এবং শিক্ষকদের পুণরায় বিপদে ফেলতে পারি না”। এ বিষয়ে সেরোপ্রিভেলেন্স তথ্য অত্যন্ত সহায়ক হতে পারে বলে মত ভিকে পালের।

 

Related articles

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো...

যুদ্ধ থামাতে মরিয়া পুতিন! অবশেষে শান্তি চুক্তির পথে রাশিয়া-ইউক্রেন

অবশেষে থামতে চলেছে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) রক্তক্ষয়ী যুদ্ধ! শনিবার তেমনই ইঙ্গিত দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir...

মঞ্চে বিজয়, দর্শকাসনে নজর কাড়লেন তৃষা!

তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) হয়ে আজ শপথ নিলেন...

চিনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপে সোনা জিতলেন কোচহীন দীপিকারা

বিশ্ব মঞ্চে সোনালী সাফল্য ভারতীয় মহিলা তিরন্দাজদের। সাংহাইয়ে আয়োজিত দ্বিতীয় পর্বের তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতল ভারতের মহিলা রিকার্ভ...