Monday, May 4, 2026

দলের অন্দরে কোনও মতবিরোধ নেই, দাবি ত্রিপুরা বিজেপি সভাপতির

Date:

Share post:

মুকুল রায় (Mukul Roy) বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান করার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ত্রিপুরার (Tripura) রাজনীতি ৷ ওই রাজ্যের বিজেপিতে বেশ কয়েকজন মুকুল অনুগামী রয়েছেন ৷ তাই রাজনৈতিক মহলের একাংশের ধারণা, সেখানে বিজেপিতে ভাঙন স্রেফ সময়ের অপেক্ষা ৷যদিও দলের অন্দরে কোনও মতবিরোধ নেই বলে দাবি করেছেন ত্রিপুরা বিজেপির সভাপতি মানিক সাহা ৷ তাঁর দাবি, দলের মধ্যে কোনও বিরোধ নেই ৷ বরং দলের ভালর জন্য সবাই একসঙ্গে লড়াই করতে প্রস্তুত ৷
তিনি আরও বলেন, যদি দলের মধ্যে কোনও বিরোধ হয়ে থাকে, তবে আলোচনা করেই মিটিয়ে ফেলা হবে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন যে একই কথা বলেছেন বিজেপির নেতা সুদীপ রায়বর্মনও ৷ তিনিও জানিয়েছে যে, কোনও সমস্যা থাকলে তা দলের মধ্যেই মিটিয়ে নেওয়া হবে ৷
এদিকে ত্রিপুরায় সাংগঠনিক আলোচনার জন্য গিয়েছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এবং ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতা ফণীন্দ্রনাথ শর্মা ৷ তাঁরা দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন ৷ ত্রিপুরা বিজেপির সভাপতি মানিক সাহার দাবি, ওই বৈঠকে সবাই একসঙ্গে লড়াই করার অঙ্গীকার করেছেন ৷

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে