Friday, May 15, 2026

চোখ রাঙাচ্ছে করোনার ডেল্টা প্লাসের নয়া প্রজাতি, আশঙ্কার বার্তা শোনালেন এইমস প্রধান

Date:

Share post:

কোনওভাবেই কাবু করা যাচ্ছে না মারণভাইরাসকে। দেশের করোনার দ্বিতীয় ঢেউয়ের নেপথ্যে রয়েছে ‘ডেল্টা’ প্রজাতি বা বি.১.৬১৭.2। যার ফলে দেশজুড়ে শুরু হয়েছিল করোনার অনিয়ন্ত্রিত সংক্রমণ। এবার সেই ডেল্টা প্রজাতি তার রূপ পরিবর্তন করে ডেল্টা প্লাস হয়েছে। যা কে৪১৭এন নামে পরিচিত। যা ‘উদ্বেগজনক’ হতে পারে বলছেন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া।

নতুন এই প্রজাতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করেছেন এইমসের প্রধান। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ব্রিটেনে ইতিমধ্যেই ডেল্টা প্লাস প্রজাতির কারণে সংক্রমণ বাড়তে শুরু করেছে। তাই সেদিকে সরকার ও সাধারণ মানুষের সতর্ক হওয়া প্রয়োজন বলেও পরামর্শ দিয়েছেন তিনি। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) নতুন এই প্রজাতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইতিমধ্যেই গোটা বিশ্বে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। এমতাবস্থায় করোনার নতুন এই প্রজাতি কতটা মারাত্মক হবে বা আদৌ হবে কি না তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তবে গুলেরিয়া জানিয়েছেন, কয়েক সপ্তাহ নতুন এই প্রজাতির দিকে নজর রাখা প্রয়োজন। তা হলেই এর গতিবিধি সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হবে।

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...