Wednesday, May 6, 2026

মায়ানমার নিয়ে প্রস্তাবে ভোটদান থেকে বিরত ভারত-সহ ৩৬টি দেশ

Date:

Share post:

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় মায়ানমারকে অস্ত্র সরবরাহ বন্ধ করা এবং গত নভেম্বরের নির্বাচনকে সম্মান জানানোর পাশাপাশি আউং সান সু চি-সহ সব রাজনৈতিক বন্দির মুক্তির দাবি তুলে প্রস্তাব পাস করা হল। তবে এই প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকল ভারত,  চিন এবং রাশিয়াও।  যা নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।এনিয়ে ভারতের তরফে বলা হয়েছে, এই প্রস্তাবে তাদের মতামত প্রতিফলিত না হওয়ায় তারা ভোটদানে অংশ নেয়নি।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পেশ হওয়া প্রস্তাবের পক্ষে ভোট দেয় মোট ১১টি দেশ। যদিও এর বিরোধিতা করেছে শুধুমাত্র বেলারুশ। ভারত-সহ ৩৬টি দেশ ভোটদানে বিরত থেকেছে। প্রস্তাব পাসের পরে রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি, টি এস তিরুমূর্তি বলেন, “ঘটনা হল ওই অঞ্চলের দেশগুলি তো বটেই, সব প্রতিবেশীর সমর্থনও জোগাড় করা যায়নি। আশা করব, যারা তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগী হল, তাদের চোখ এতে খুলবে।’’ তিরুমূর্তির কথায়, ‘‘ভারত মনে করে না যে এই সময় এই প্রস্তাব টেবিলে এনে পাস করানো মায়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার ব্যাপারে আমাদের যৌথ উদ্যোগকে সাহায্য করবে।’’

শুক্রবার রাষ্ট্রপুঞ্জে পাস হওয়া প্রস্তাবকে মানা আইনগত ভাবে বাধ্যতামূলক না হলেও রাজনৈতিক ভাবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে আন্তর্জাতিক মহলে বেশ চাপের মুখে পড়ল সে দেশের সামরিক জুন্টা প্রশাসন।

Related articles

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...