Friday, June 26, 2026

করোনা পরিস্থিতিতে সত্তরোর্ধ্বদের জেল মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে মেধা পাটকর

Date:

Share post:

ভয়াবহ করোনার দ্বিতীয় ঢেউয়ের(covid second wave) ধাক্কা ক্রমশ সামলে উঠছে ভারত(India)। যদিও বিপদের আশঙ্কা বাড়িয়ে উঁকি দিচ্ছে তৃতীয় ঢেউ। এহেন পরিস্থিতিতে এবার সত্তরোর্ধ্ব জেল বন্দীদের মুক্তির দাবিতে শীর্ষ আদালতে(Supreme Court) আবেদন জানালেন বিশিষ্ট সমাজকর্মী মেধা পাটকর(Medha Patkar)। তাঁর অনুরোধ, করোনা কালে ৭০ বছরের উর্ধ্বে যে সমস্ত বৃদ্ধ-বৃদ্ধারা জেলে বন্দি রয়েছেন তাদের মুক্তি দেওয়া হোক।

শীর্ষ আদালতের কাছে সম্প্রতি মেধা যে আবেদন করেছেন সেখানে তাঁর আর্জি, করোনা সংকট এখনো শেষ হয়ে যায়নি। মারন এই ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শীর্ষ আদালতের কাছে আমার আবেদন ৭০ বছরের অধিক বয়সী যে সমস্ত মানুষ জেলে বন্দি রয়েছেন তাদের ব্যক্তিগত জামিন বা আপৎকালীন প্যারোলে মুক্তি দেওয়া হোক। তিনি আরও অনুরোধ করেছেন শীর্ষ আদালত যেন এ বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দেয়। শীর্ষ আদালতে তার এই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহেই।

আরও পড়ুন:হাসিনার দেওয়া নতুন ঘর পেলেন আরও সাড়ে ৫৩ হাজার পরিবার

এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই সমাজকর্মী বলেন, সত্তরোর্ধ্ব ব্যক্তিদের সরকার যদি মুক্তি দেয় সেক্ষেত্রে জেলের মধ্যে বন্দীদের সংক্রমণের ঝুঁকি যেমন কমবে তেমনি সরকারের বোঝা কিছুটা হালকা হবে। করোনা সংক্রমনের সময় যখন জেলের ভেতরে ও একের পর এক বন্দীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য প্রকাশ্যে আসছিল তখন সরকারের তরফে বন্দীদের প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অবশ্য সরকারের এই সিদ্ধান্তের জেরে বহু জায়গাতেই একাধিক বন্দি ফেরার হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...