Tuesday, May 19, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

Date:

Share post:

২১ জুন ২০২১, সোমবার, সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস (7th International Yoga Day)। সেই উপলক্ষ্যে আগামিকাল অর্থাৎ সোমবার সকাল সাড়ে ৬ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

রবিবার, প্রধানমন্ত্রী নিজেই ট্যুইটের মাধ্যমে যোগ দিবসের অনুষ্ঠানের কথা জানিয়েছেন। তিনি ট্যুইটে লিখেছেন, ‘আগামিকাল ২১ জুন, আমাদের সপ্তম যোগ দিবস। এবারের যোগ দিবসের থিম ‘সু-স্বাস্থ্যের জন্য যোগা’। আগামিকাল ভোর ৬.৩০ মিনিটে যোগ দিবসের অনুষ্ঠান শুরু হবে।’

প্রসঙ্গত ২০১৪ সাল থেকে প্রতি বছর ২১ জুন দিনটি ‘বিশ্ব যোগ দিবস’ হিসাবে পালন করে রাষ্ট্রপুঞ্জ। ভারত ছাড়াও চিন, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, লেবানন, মালয়েশিয়া, আমেরিকা, কানাডা-সহ মোট ১৮০টি দেশে পালন হয় ‘বিশ্ব যোগ দিবস’। তবে বর্তমান অতিমারি পরিস্থিতিতে এই বছর বাড়ি থেকেই ভার্চুয়ালি বেশিরভাগ মানুষ যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। জাতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, টেলিভিশনে রেকর্ড করা যোগ দিবসের অনুষ্ঠানে দেখা যাবে ১৫ জন আধ্যাত্মিক গুরু ও যোগ গুরুদের।

আরও পড়ুন- জল্পনা বাড়িয়ে রবিসন্ধ্যায় ধনকড় সাক্ষাতে শুভেন্দু, হিংসা ইস্যুতে ফের টুইটবাণ রাজ্যপালের

 

Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...