Thursday, May 14, 2026

দিনের শেষে সুবিধাজনক জায়গায় নিউজিল্যান্ড, ১১৬ রানে পিছিয়ে উইলিয়ামসনরা

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে( world test championship final) প্রথম ইনিংসে বিরাট কোহলিদের ( virat kohli) রানের জবাবে তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ১০১। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার তুলনায় কেন উইলিয়ামসনরা পিছিয়ে ১১৬ রানে। প্রথম ইনিংসে ভারতের রান সংখ‍্যা ২১৭।

তৃতীয় দিনে ৩ উইকেটে ১৪৬ রান থেকে খেলা শুরু করে ভারত। কিন্তু দিনের শুরুতেই আবহাওয়ার সুযোগ নিয়ে টিম ইন্ডিয়াকে চাপে ফেলে দেন কিউয়ি বোলাররা। কয়েক ওভারের মধ‍্যেই আউট হন বিরাট কোহলি। ৪৪ রান করেন তিনি। কোহলিকে আউট করার কয়েক ওভার পরেই ঋষভ পন্থকেও ফেরান জেমিসন। মাত্র ৪ রান করেন তিনি। এই সময় দলকে কিছুটা ভরসা দিতে থাকেন অজিঙ্কে রাহানে। কিন্তু ৪৯ রানে আউট হয়ে বসেন তিনি। এরপর দাড়াতে পাড়েনি ভারতের ব‍্যাটিং লাইন। ২২ রান করেন অশ্বিন। ইশান্ত করেন ৪। বুমরাহ করেন শূন‍্য। মহম্মদ শামি করেন ৪। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন জেমিসন। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং ওয়নর। একটি উইকেট নেন সৌদি।

জবাবে ব‍্যাট করতে ভালই শুরু করে কিউয়িরা। দুই ওপেনার টম লাথাম এবং ডেভন কনওয়ের ব‍্যাট নিউজিল্যান্ডকে রানের অনেক কাছে পৌঁছে দেন। ৩০ রান করেন লাথাম। কনওয়ে করেন ৫৪ রান। শেষপর্যন্ত দিনের শেষে নিউজিল্যান্ডের রান দুই উইকেট হারিয়ে ১০১। কিউয়িরা এখনও পিছিয়ে ১১৬ রানে। ক্রিজে রয়েছেন  উইলিয়ামসন এবং রস টেলর । ভারতের হয়ে একটি করে উইকেট নেন ইশান্ত শর্মা এবং রবীচন্দ্রন অশ্বিন।

পরিস্থিতি যা চতুর্থ দিনের শুরুতে ভারতীয় বোলারদের উপরই যাবতীয় দায়িত্ব। তাদের পারফরম‍্যান্সের ওপরই নির্ভর করছে ভারতের ভাগ‍্য।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে ভারতীয় ক্রীড়াবিদদের পাশে বিসিসিআই

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...