Thursday, June 4, 2026

ভাঁড়ারে নেই ভ্যাকসিন, সোমবার থেকে রাজ্যে ১৮ ঊর্ধ্বদের টিকা দেওয়া নিয়ে প্রশ্ন

Date:

Share post:

আজ, সোমবার থেকে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে করোনা-টিকাকরণ (Vaccination) শুরু হওয়ার কথা গোটা দেশে। কিন্তু বাংলায়(West Bengal) সম্ভবত টিকাকরণ হবে না৷

২১ জুন থেকে দেশের সব রাজ্যের সরকারি কেন্দ্রে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে টিকাকরণ শুরুর কথা ঘোষণা করেছিল কেন্দ্র।
কিন্তু রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, রাজ্যে এই মুহূর্তে টিকার সংকট (shortage of doses) রয়েছে। এখনই ১৮ ঊর্ধ্বদের টিকা নয় এই রাজ্যে৷ টিকাকরণের ক্ষেত্রে এবার রাজ্যে প্রাধান্য দেওয়া হচ্ছে, এমন প্রবীণ যাঁদের কো মর্বিডিটি রয়েছে এবং পরিচারিকাদের। অজয় চক্রবর্তী বলেছেন, “এই নির্দিষ্ট গোষ্ঠীকে টিকা দেওয়ার পর রাজ্যের হাতে কী পরিমাণ টিকা থাকছে তা আগে দেখা হবে। তারপরেই টিকা দেওয়া হবে ১৮ ঊর্ধ্বদের’। তার ফলে এখনই টিকা পাবেন না ১৮ ঊর্ধ্বরা।

আরও পড়ুন-সংক্রমণ রুখতে ‘কনটেনমেন্ট জোন’ ঘোষণা রাজ্যের ৬ জেলায়

কিছুদিন আগে, চলতি মাসে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, সমস্ত রাজ্যকে টিকা কিনে বিনামূল্যে সরবরাহ করবে কেন্দ্র। ২১ জুন থেকে ১৮ ঊর্ধ্ব সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হলে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। কিন্তু রাজ্যের হাতে পর্যাপ্ত টিকা না থাকায়, ১৮ ঊর্ধ্বদের এখনই টিকা দেওয়া যাচ্ছে না৷

 

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...