Thursday, May 14, 2026

দর্শনার্থীদের জন্য খুলে গেল মায়াপুরের ইসকন মন্দির

Date:

Share post:

করোনার প্রকোপ রাজ্যে যখন বাড়বাড়ন্ত ঠিক তখন থেকেই দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল মায়াপুরের ইসকন মন্দিরের দরজা। দীর্ঘদিন লকডাউন চলার পর রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হওয়ার জন্য সর্বসাধারণের জন্য সোমবার থেকে খুলে দেওয়া হলো ইসকন মন্দিরের দরজা।

সোমবার থেকে মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলেও ইসকন মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে একাধিক বিধি-নিষেধ জারি করা হল। জানানো হয়েছে, মন্দিরে প্রবেশ করতে পারবেন একসঙ্গে ৫০ জন দর্শনার্থী। তার অধিক কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এমনটাই জানালেন ইসকন মন্দির কর্তৃপক্ষ। তবে মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখেই মন্দিরে প্রবেশ করতে পারবেন।

আরও পড়ুন-কথা রাখলেন মমতা: পুজোর আগেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ

মন্দিরে প্রবেশের ব্যবস্থায় খুশি ভক্ত থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরাও। দীর্ঘ লকডাউনে কর্মহীন হয়ে পড়েছিলেন ইসকন মন্দির চত্বরের ব্যবসায়ীরা। একাধিক মানুষের রুটিরুজি জড়িয়ে রয়েছে এই ইসকন মন্দিরকে কেন্দ্র করে। যদিও এখনও পর্যন্ত পরিবহন ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় খুব বেশি বেচা-কেনা আশা করছেন না তারা। মন্দির কর্তৃপক্ষ জানান, ধীরে ধীরে সব কিছুই স্বাভাবিক হয়ে গেলে আবার আগের মতোই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবে মায়াপুরের ইসকন মন্দিরের প্রাঙ্গণ।

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...