Saturday, May 16, 2026

শোকজের জবাবে সন্তুষ্ট নয়, আলাপনকে কড়া চিঠি পাঠাল কেন্দ্র

Date:

Share post:

তাঁর শোকজের জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্র। সে কারণে আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) এবার কড়া চিঠি পাঠাল কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রক। চিঠিতে আইএএস (Ias) সার্ভিস রুলের আট নম্বর ধারা উল্লেখ করে জানানো হয়েছে, তিনি শৃঙ্খলাভঙ্গ করেছেন। এই কারণে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে আলাপনকে আত্মপক্ষ সমর্থনের জন্য একমাসের সময় দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যর প্রাক্তন মুখ্যসচিবের (Chief Secretary) বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় চাকরির মেয়াদ তিন মাস বাড়াতে চেয়ে কেন্দ্রের কাছে সুপারিশ করেছিল রাজ্য সরকার। তাতে সিলমোহর দিয়েছিল কেন্দ্র। এরপরে ইয়াস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে রিপোর্ট দিয়ে চলে আসেন আলাপন। সেই সন্ধেতেই তাঁকে চাকরির অতিরিক্ত মেয়াদের সময়টা দিল্লির কর্মিবর্গ মন্ত্রকে যোগ দিতে বলা হয়েছিল। এর তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত দিনে অবসর গ্রহণ করেন আলাপন। তাঁকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করা হয়। এর পরেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজের চিঠি পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই চিঠির জবাবও দেন তিনি। কিন্তু সেই জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্র। সোমবার তাঁকে ফের চিঠি পাঠানো হয়েছে। ৩০ দিনের মধ্যে জানাতে হবে, তিনি সশরীরে এই তদন্ত প্রক্রিয়ার সম্মুখীন হবেন কি না। জবাব না এলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে কেন্দ্রের চিঠিতে।

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...