Saturday, June 13, 2026

যোগ দিবসে বড় সাফল্য, একদিনে দেশে ৭০ লক্ষ মানুষের টিকাকরণ

Date:

Share post:

করোনার(covid) বিরুদ্ধে লড়াইয়ে নেমে রবিবার থেকে ভ্যাক্সিনেশন প্রক্রিয়ায় গতি বাড়ালো সরকার। আন্তর্জাতিক যোগ দিবসের(yoga day) দিন রেকর্ড সংখ্যক মানুষকে ভ্যাকসিন(vaccine) দেওয়া হল। সরকারি তথ্য অনুযায়ী একদিনে এখনো পর্যন্ত ৭০ লক্ষ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।

সম্প্রতি গোটা দেশের সকলকে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি ভ্যাকসিন বন্টন প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন এনে সরকারি ভাবে জানানো হয়েছিল, মোট উৎপাদিত ভ্যাকসিনের ৭৫ শতাংশ সরকার নিজেকে নেতা রাজ্য সরকার গুলিকে বিতরণ করবে। এবং বাকি ২৫ শতাংশ বরাদ্দ থাকবে বেসরকারি হাসপাতালগুলির জন্য। সেই পন্থা অবলম্বন করে আন্তর্জাতিক যোগ দিবসের দিন দেশজুড়ে এই টিকাকরণ প্রক্রিয়ায় গতি আনা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এদিন যে তথ্য প্রকাশে এসেছে তাতে দাবি করা হয়েছে সোমবার বিকেল ৫টা পর্যন্ত দেশে মোট করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ৭০ লক্ষ মানুষকে। নিঃসন্দেহে যা একটি বড় সাফল্য হিসেবে দেখছে সরকার।

আরও পড়ুন:দেশে ফিরে তদন্তে সহযোগিতা করলে বিনয় মিশ্রকে গ্রেফতার করা হবে না’, আদালতে CBI

উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে দেশে দাপট দেখাচ্ছে মারণ করোনাভাইরাস। এখনো পর্যন্ত এই ভাইরাসের কবলে পড়ে তিন লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে গত জানুয়ারি মাস থেকে ধাপে ধাপে দেশে শুরু হয় টিকাকরণ প্রক্রিয়া। প্রথমে করোনা যোদ্ধা ও ৪৫ বছরের উর্ধ্বে যে সমস্ত মানুষ রয়েছেন তাদের টিকাকরণের পথেই এগোয় সরকার। এরপর ১৮ ঊর্ধ্বদের টিকাকরণের লক্ষ্য নেওয়া হয়। যদিও ধাপে ধাপে টিকাকরণ ও টাকা দিয়ে টিকা কেনা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয় দেশে। এই পরিস্থিতিতে বিনামূল্যে টিকার ঘোষণার পাশাপাশি টিকাকরণ প্রক্রিয়ায় ব্যাপক জোর দিল সরকার।

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...