Thursday, May 14, 2026

দেশে নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪২,৬৪০

Date:

Share post:

দেশে নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ। ৯১ দিন পর ভারতের দৈনিক সংক্রমিতের সংখ্যা নামল ৫০ হাজারের নীচে। গত ২৪ এপ্রিল দেশে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম ছিল। পরে তা বেড়ে মে মাসের শুরুতে পৌঁছয় ৪ লক্ষে। মঙ্গলবার আবার দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ৫০ হাজারের নীচে। কমেছে মৃত্যুর সংখ্যাও। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমায় সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জনের। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২ জনের। দেশের মধ্যে সবথেকে বেশি মৃত্যু হচ্ছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৩৫২ জনের। কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০-র আশপাশে। বাকি সব রাজ্যেই করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু ৫০-এর নীচে রয়েছে।

আরও পড়ুন-বঙ্গভঙ্গের চক্রান্ত করে অশান্তির চেষ্টা: সৌমিত্র ও বার্লার বিরুদ্ধে আলিপুরদুয়ারে অভিযোগ দায়ের

দেশে কমেছে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৬২ হাজার ৫২১ জন। এছাড়াও করোনা নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে চলেছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে ভ্যাকসিন পেয়েছেন ৮৬ লক্ষ ১৬ হাজার ৩৭৩ জন। যা একদিনে করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়ার নিরিখে এই সংখ্যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...