Sunday, May 17, 2026

কোভ্যাকসিন নিয়ে বিদেশ যেতে সমস্যা: প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের আর্জি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বুধবারই জানিয়েছিলেন কোভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাবেন। বৃহস্পতিবার, নরেন্দ্র মোদিকে এ বিষয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের বৈঠকে তিনি জানান, “কোভ্যাকসিন (Covaccine) নিলে সেই সার্টিফিকেট বিদেশে গ্রাহ্য হচ্ছে না। ফলে বিদেশ যেতে সমস্যায় পড়ছেন পড়ুয়ারা। বিভিন্ন কাজে যারা বিদেশে যেতে চান তারাও ভ্যাকসিন নিলে ছাড়পত্র পাচ্ছেন না। এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) অবিলম্বে হস্তক্ষেপের অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন মমতা।

এরপরে বিষয় নিয়ে টুইট (Twitte) করেন মুখ্যমন্ত্রী। সেখানেও তিনি লেখেন, ভ্যাকসিন নিয়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে সমস্যায় পড়ছেন পড়ুয়ারা। কারণ কোভ্যাকসিনের অনুমতি দেয়নি হু (Who)। এই পরিস্থিতিতে কোভ্যাকসিনের সার্টিফিকেট যাতে সারা বিশ্বে গৃহীত হয় সে বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করুন বলে আর্জি জানিয়েছেন মমতা।

আরও পড়ুন:পিএসি চেয়ারম্যান পদে মুকুলকে আমরা সমর্থন করব : মুখ্যমন্ত্রী

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...