Tuesday, March 3, 2026

‘সেই কালো দিন ভোলার নয়’, এমার্জেন্সির ৪৬ তম বর্ষে মোদি-শাহের নিশানায় কংগ্রেস

Date:

Share post:

১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী(Indira Gandhi) আজকের দিনে দেশজুড়ে জারি করেছিলেন জরুরি অবস্থা(emergency)। শুক্রবার এমার্জেন্সির ৪৬ তম বর্ষে ফের টুইট করে কংগ্রেসকে নিশানায় নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। একই সঙ্গে জাতীয় কংগ্রেসকে তোপ দাগতে ছাড়লেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)।

শুক্রবার এক টুইটে এমার্জেন্সির সেই অতীত দিনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘এই ভাবেই কংগ্রেস গণতন্ত্রকে পদদলিত করেছিল। এমার্জেন্সিকে রুখে গণতন্ত্রকে রক্ষা করেছিলেন যাঁরা, সেই মহান ব্যক্তিদের স্মরণ করছি।’ পাশাপাশি আরও একটি টুইটে তিনি লেখেন, ‘১৯৭৫ থেকে ১৯৭৭ সালের ওই কালো সময়টা ভোলার নয়। একের পর এক প্রতিষ্ঠানের ধ্বংসের সাক্ষী। আসুন, সবাই মিলে গণতন্ত্রকে আরও মজবুত করি।’

 

প্রধানমন্ত্রী পাশাপাশি কংগ্রেসকে নিশানায় নিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটারে রীতিমতো তোপ দেগে তিনি লেখেন, ‘১৯৭৫ সালে আজকের দিনেই কংগ্রেস ক্ষমতার স্বার্থে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের হত্যা করা হয়েছিল। অসংখ্য সত্যাগ্রহীকে রাতারাতি জেলে ভরা হয়েছিল। নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।’

 

spot_img

Related articles

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...