Thursday, May 7, 2026

পঞ্চায়েত প্রধানের নামে কুরুচিকর পোস্ট, থানায় অভিযোগ দায়ের

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় (Social Media) কুরুচিকর মন্তব্য ও সাম্প্রদায়িক পোস্ট (Post) করায় কানাইপুর বারোজীবী এলাকার তিন যুবকের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করলেন কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব (Acchelal Yadav)। পলাশ মণ্ডল, কমলেশ মণ্ডল ও অভিজিৎ বসুর নামে উত্তরপাড়া (Uttorpara) থানায় অভিযোগ দায়ের হয়েছে। কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব জানান, অভিযুক্ত তিন যুবক প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পঞ্চায়েত প্রধানের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করে পোস্ট করতেন। সেটা প্রধানের নজরে আসার পরে পুলিশের দ্বারস্থ হন তিনি। এদিন প্রধান আরও বলেন, তিনি চান প্রশাসন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। তিনি বিষয়টি তৃণমূলের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছেন।

আরও পড়ুন-কেএলও-র নাম করে হুমকি-চিঠি: এফআইআর দায়ের করল তৃণমূল

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...