Wednesday, May 13, 2026

লোকাল ট্রেন চালু করতে হাওড়া DRM-কে আবেদন লকেটের

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে রাজ্যে আপাতত বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। এই অবস্থায় লোকাল ট্রেন চালানোর দাবিতে বৃহস্পতিবার অবরোধ করা হয় সোনারপুর, মল্লিকপুর প্রভৃতি স্টেশনে। এবার রাজ্যে লোকাল ট্রেন চালানোর দাবি জানালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (locket Chatterjee)। এই মর্মে শুক্রবার হাওড়া ডিভিশনের DRM-এর সঙ্গে দেখা করে আবেদনপত্র জমা দেন।

শুক্রবার লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee) দেখা করেন হাওড়া ডিভিশনের ডিআরএম সুমিত নারুলার সঙ্গে। ডিআরএমের অফিসে লোকাল ট্রেন চালানোর জন্য লিখিত আবেদন করেন। লকেটের দাবি, করোনার জন্য লোকাল ট্রেন বন্ধ রয়েছে। কেবলমাত্র স্টাফ স্পেশ্যাল ট্রেন চলছে। তাতে সাধারণ মানুষ উঠতে পারছেন না। তারপর আবার বাসও বন্ধ। ফলে নিত্যযাত্রীদের অফিস যেতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এমনিতেই করোনার ফলে মানুষের রুজি-রোজগারে টান পড়েছে, কমছে আয়ও। তার ওপর অতিরিক্ত খরচ করে অফিসে যেতে হচ্ছে। ফলে সাধারণ মানুষ আরও বিপাকে পড়ছেন। যদিও রাজ্য সরকার সূত্রে খবর এখনই লোকাল ট্রেন চালু করার কথা ভাবছে না সরকার।

আরও পড়ুন- ভাঙা হল ভুয়ো আইএএস-এর নাম দেওয়া বিতর্কিত ফলক

 

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...