Monday, April 27, 2026

ভুয়ো ভ্যাকসিনের জের? গুরুতর অসুস্থ সাংসদ-অভিনেত্রী মিমি

Date:

Share post:

শরীরটা কয়েকদিন ধরেই ভালো যাচ্ছিল না। গোদের উপর বিষ ফোঁড়ার মতো আবার ভুয়ো ভ্যাকসিনের (Fake Vaccine) কবলে পড়েছেন। ডাক্তার দেখানোর পর বেশ কিছু টেস্ট করা হয়। ভালোই ছিলেন। তবে আজ, শনিবার আচমকা অসুস্থ হয়ে পড়লেন সাংসদ-অভিনেত্রী (MP-Actress) মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

মিমির ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা যাচ্ছে, এদিন ভোর থেকে পেটে অসহ্য ব্যথায় কাবু। দেখা দিয়েছে ডিহাইড্রেশনের সমস্যাও। তাঁর কসবার বাড়িতেই ডাক্তার ডাকা হয়েছিল। তাঁর রক্তচাপও বেশ কিছুটা কম বলেই জানিয়েছেন চিকিৎসক। এদিনও বেশ কিছু রক্ত পরীক্ষা করা হচ্ছে অভিনেত্রীর। ইতিমধ্যেই সাংসদ মিমি চক্রবর্তীর এদিনের সমস্ত রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, কসবায় ভুয়ো IAS দেবাঞ্জন দেবের ভুয়ো ক্যাম্প থেকে ভুয়ো ভ্যাকসিন নিয়েছিলেন মিমি চক্রবর্তী। আমন্ত্রণ পাওয়ার পর বাড়ির কাছে হওয়ার গত মঙ্গলবার কসবার ওই ক্যাম্পে নিজে গিয়ে ভ্যাকসিন নিয়েছিলেন মিমি। উদ্দেশ্য ছিল সচেতনতা প্রচার। ভ্যাকসিন নিতে মানুষকে উৎসাহিত করা। কিন্তু ভুয়ো IAS-এর চক্রে পড়ে গিয়েছিলেন তিনি।

ভ্যাকসিন নেওয়ার পরে কোনও সার্টিফিকেট না আসায় সন্দেহ হয় মিমির। খোঁজ নিয়ে জানেন, ওই ক্যাম্পে ভ্যাকসিন নেওয়া কারোরই সার্টিফিকেট আসেনি। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন মিমি। পর্দা ফাঁস হয় প্রতারক দেবাঞ্জন দেবের। এবং তাঁর উদ্যোগেই আইএসকে গ্রেফতার করে পুলিশ। যা নিয়ে এখন তোলপাড় রাজ্য।

আরও পড়ুন-বিপদে মানুষের পাশে দাঁড়াতে এবার “ক্যুইক রেসপন্স টিম” তৈরির ভাবনা সায়িনীর

এদিকে, পুলিশি তদন্তে জানা যায়, কসবার ক্যাম্পে কোভিশিল্ডের নাম করে আমিকাসিন (Amikacin) অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। Amikacin-এর ভায়েলের উপর কোভিশিল্ডের স্টিকার লাগিয়ে, সেই ওষুধ সাধারণ মানুষকে টিকা বলে দিয়েছিলেন অভিযুক্ত দেবাঞ্জন দেব। যদিও সেই ভুয়ো টিকার প্রভাবেই, অভিনেতা-সাংসদের শরীর খারাপ হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসক পরীক্ষা করে দেখছেন মিমির অসুস্থতার প্রকৃত কারণ।

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...