Monday, March 16, 2026

ভুয়ো ক্যাম্পে প্রতারিতদের খুঁজে টিকা দিতে চায় পুরসভা, জানালেন ফিরহাদ

Date:

Share post:

কসবার(Kasba) ভুয়ো টিকাকরণ শিবিরে(vaccination centre) যে সমস্ত মানুষ প্রতারিত হয়েছেন তাদের চিহ্নিত করে পুরসভার তরফে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সাংবাদিক বৈঠক করে প্রতারিতদের পাশে দাঁড়াতে দেখা গেল পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে(Firhad Hakim)। পাশাপাশি কলকাতাবাসীর কাছে হাতজোড় করে তিনি অনুরোধ করেন, তারা যেন সরকার অনুমোদিত কোন ক্যাম্প বা হাসপাতাল থেকে টিকা নেন।

শনিবার সাংবাদিক বৈঠক করে কসবা কান্ডের ঘটনায় ফিরহাদ হাকিম বলেন, টিকা কেলেঙ্কারি নিয়ে পুরসভা তদন্ত করছে। পুরসভার কোন ব্যক্তি এই কাজে যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তির নির্দেশ দিয়েছেন। শনিবারের সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম কলকাতা বাসির কাছে অনুরোধ করেন, ‘বাড়ির কাছেই কোনও শিবির হতে দেখলে সেখানেই ভ্যাকসিন নিতে ছুটে যাবেন না। একটু কষ্ট করে হাসপাতাল কিংবা পুরসভায় চলে আসুন, নিরাপদে ভ্যাকসিন নিন।’

আরও পড়ুন:করোনার দ্বিতীয় ঢেউয়ের থেকেও ভয়ঙ্কর হবে তৃতীয়, জানাল আইসিএমআর

উল্লেখ্য, কসবার ১০৭ নং ওয়ার্ডের ভুয়ো টিকাকরণ শিবির ঘুম ছুটিয়েছে রাজ্য প্রশাসনের। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত ভুয়ো আইএএস দেবাঞ্জনকে। এই ক্যাম্প থেকেই টিকা নিয়ে শুক্রবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। ভুয়ো ক্যাম্পের ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সিট (SIT) গঠন করে তদন্ত শুরু করেছে। দেবাঞ্জনের পাশাপাশি এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...