Saturday, April 11, 2026

শীঘ্রই মাহেশ ও সবুজদ্বীপ রাজ্যের পর্যটন মানচিত্রে যুক্ত হতে চলেছে

Date:

Share post:

আরো বিস্তৃত হল রাজ্যের পর্যটন মানচিত্র (tourism map) । হুগলি জেলার ( Hooghly district) দুটি ইতিহাস প্রসিদ্ধ স্থান মাহেশের জগন্নাথ মন্দির (Jagannath Mandir of Mahesh) ও বলাগড়ের সবুজদ্বীপকে (sabuj Deep) যুক্ত করা হল পর্যতন মানচিত্রে সঙ্গে। সম্প্রতি রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন (tourism minister of West Bengal Indranil Sen) এই দুটি ঐতিহাসিক স্থান ঘুরে দেখে এসে এই সিদ্ধান্ত নিয়েছেন।

 

মাহেশ হুগলি জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল। মাহেশ মূলত রথের জন্য বিখ্যাত। প্রতিবছর রথযাত্রা উৎসবকে ঘিরে এখানে লাখো মানুষের জমায়েত হয়। মাহেশের রথ – মন্দিরকে রাজ্য সরকার এবার পর্যটন ক্ষেত্রের মর্যাদা দিতে চলেছে।

অন্যদিকে সবুজদ্বীপের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সবুজদ্বীপে সাধারণত শীতকালে পিকনিক স্পট হিসেবে ভিড় হয়। কিন্তু পর্যটনমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী সারা বছরই এবার থেকে সবুজদ্বীপে যাতে পর্যটকরা আসতে পারে সেই বন্দোবস্ত করা হচ্ছে। মাহেশ প্রসঙ্গে ইন্দ্রনীল সেন বলেন, :মন্দিরের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। ২০২৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাহেশকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা নির্দেশ দিয়েছিলেন। ২০১৯ সালে সেই কাজ শুরু হয়েছিল। কিন্তু করোনার জন্য সেই কাজ থমকে ছিল বেশ কিছুদিন। সম্প্রতি মাহেশের উন্নয়নের কাজ ফের শুরু হয়েছে। এর আগে ২০১১ সালে তৎকালীন পর্যটনমন্ত্রী প্রথমবার সবুজদ্বীপে পরিদর্শনে গিয়েছিলেন। আর ওই এলাকাকে যে দুর্দান্ত একটি পর্যটন স্থান হিসেবে গড়ে তোলা সম্ভব সেই সিদ্ধান্ত তখন থেকে নেওয়া হয়েছিল

 

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...