Friday, May 15, 2026

দিল্লির এইমস -এ আগুন, হতাহতের কোনও খবর নেই

Date:

Share post:

দিল্লির এইমস হাসপাতালে ( Delhi AIIMS Hospital) আগুন। সোমবার ভোর পাঁচটা নাগাদ এই অগ্নিকাণ্ডের (fire at AIIMS) ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। প্রাণহানির কোন খবর এখনো পর্যন্ত মেলেনি। দমকল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে দিল্লির এইমস হাসপাতালে আগুন লাগে। স্টোররুমের ভেতরে আগুন লাগে। কী কারনে এই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। দমকল কর্মীরা জানিয়েছেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ভরে যায় গোটা হাসপাতাল চত্বর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্টোর রুম থেকে নাকি বিদ্যুতের ঝলকানি দিতেও দেখা গেছে। ভয় পেয়ে সকলেই ঘটনাস্থল ছেড়ে দৌড়ে বাইরে চলে আসেন। খবর যায় দমকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালের রোগীদের অত্যন্ত সাবধানতার সঙ্গে বাইরে বের করে আনা হয়। এখনো পর্যন্ত প্রায় হামির কোন খবর আসেনি। দমকলের ছটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। তবে জানা গিয়েছে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কী কারনে এই আগুন লাগল তার জানতে তদন্ত শুরু হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র আছে নাকি শুধুই দুর্ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...