Thursday, May 21, 2026

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদ: বামদের বিক্ষোভে উত্তেজনা কেএমসি-স্বাস্থ্যভবনে, গ্রেফতার মীনাক্ষী

Date:

Share post:

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে কলকাতার বিভিন্ন জায়গায় বামেদের বিক্ষোভ সমাবেশ। অভিযান ঘিরে কলকাতা পুরসভা, স্বাস্থ্যভবন চত্বরে ধুন্ধুমার। দু জায়গাতেই পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বাম কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে প্রথমে বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। কলকাতা পুরসভার (Kmc) সামনে থেকে গ্রেফতার করা হয় বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে (Minakshi Mukherjee)।

প্রথমে এলিট সিনেমা হলের সামনে বিক্ষোভ দেখানোর কথা ছিল বামেদের। সেখানেই ব্যারিকেড তৈরি করে পুলিশ (Police)। কিন্তু সেই বাধা পেরিয়ে কলকাতা পুরসভার দিকে এগোতে থাকে মিছিল। বাধা দেয় পুলিশ। তার ফলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম (Left) কর্মী-সমর্থকরা। পুরসভার ভিতরে ঢুকে কমিশনারের হাতে স্মারকলিপি জমা দিতে চান তাঁরা। তবে দাবিপূরণ না হওয়ায় কলকাতা পুরসভার সামনে অবস্থান বিক্ষোভে শামিল হন। পুলিশবাহিনী বিক্ষোভ হঠানোর চেষ্টা করে। সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়। বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।

কসবায় ভুয়ো টিকাকরণের (Vaccine) প্রতিবাদে পুরসভার পাশাপাশি সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনেও বিক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকরা। বামেদের অভিযোগ দেবাঞ্জন দেব একা নন, এই কাণ্ডে আরও অনেকেই যুক্ত আছে সবার গ্রেফতারির দাবি জানিয়ে এদিন বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকরা।

 

Related articles

ইবোলার জেরে দিল্লিতে স্থগিত চতুর্থ ‘ভারত-আফ্রিকা ফোরাম সামিট’

নিয়ন্ত্রণের বাইরে ইবোলা (Ebola Virus)! আফ্রিকায় নতুন করে মারাত্মক ছোঁয়াচে ‘ইবোলা’ ভাইরাসের প্রকোপ বাড়ছে। এর ফলেই নয়াদিল্লিতে আগামী...

সরকারি ক্রয়-পরিষেবা গ্রহণে স্বচ্ছতা বজায় রাখতে CVC বাধ্যতামূলক

সরকারি ক্রয় বা পরিষেবা গ্রহণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে রাজ্যের সমস্ত দফতরে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (CVC)-এর নির্দেশিকা...

ফের শুরু হতে চলেছে ‘সহজ কথা’

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee) সঞ্চালনায় এই শোয়ের ছিল বিপুল জনপ্রিয়তা! কিন্তু ভাগ্যের পরিহাসে 'সহজ কথা' এতটাও...

মেয়র পারিষদের বৈঠকের পর এবার বাতিল পুরসভার মূল মাসিক অধিবেশনও!

নতুন সরকার ক্ষমতায় আসার পর উত্তপ্ত কলকাতার রাজনৈতিক মহল। এর মধ্যে বরো চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাসের পদত্যাগ-সহ কলকাতা পুরসভাতেও...