Sunday, June 21, 2026

ঝুঁকি না নিয়ে মরুদেশে সরিয়ে দেওয়া হল টি২০ বিশ্বকাপ, জানালেন সৌরভ

Date:

Share post:

বোর্ডের তরফে আগেই জানানো হয়েছিল যে আইপিএল সরে গিয়ে আমিরশাহিতে করা হচ্ছে। টি২০ বিশ্বকাপও সরিয়ে নিয়ে যাওয়ার জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। বোর্ডের কিছু কর্তাও সরেজমিনে গিয়ে আমিরশাহির পরিকাঠামো দেখে এসেছিলেন। ঝুঁকি না নিয়ে তাই মরুদেশে সরিয়ে দেওয়া হল টি২০ বিশ্বকাপ।
এক টিভি চ্যানেলে এমনটাই জানিয়ে দিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
মহারাজ বলেছেন, “আইসিসি-কে সরকারি ভাবে জানিয়ে দিয়েছি টি২০ বিশ্বকাপ আমিরশাহিতে সরানোর কথা। বিস্তারিত পরে ঘোষণা করা হবে।”
বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল বলেছেন, “আজই আইসিসি-কে জানানোর শেষ দিন ছিল। যাই কনফারেন্স কলের মাধ্যমে আমি, সৌরভ, জয় শাহ, অরুণ ধুমল এবং যুগ্ম-সচিব কথা বলি। কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। কেউই নিশ্চিত নই যে আগামী দু-তিন মাসে পরিস্থিতি কী হতে চলেছে। সব কিছুর কথা ভেবেই প্রতিযোগিতা সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প কেন্দ্র হিসেবে আমিরশাহি সব থেকে ভাল।

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...