Thursday, May 14, 2026

দেবাঞ্জনকাণ্ডে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য, দায় এড়াতে পারে না পুলিশ-পুরসভা: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মানুষের জীবন নিয়ে যারা খেলে তারা জঙ্গিদের থেকেও ভয়ঙ্কর- ভুয়ো ভ্যাকসিন দেওয়া প্রসঙ্গে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, দেবাঞ্জনের মতো ঠকবাজের নাম উচ্চারণ না করে জালিয়াত বলা উচিত। তিনি বলেন, দেবাঞ্জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের (Vaccine) তদন্তে ইতিমধ্যেই সিট (Sit) গঠন করা হয়েছে। দেবাঞ্জন ছাড়াও এর সঙ্গে যারা জড়িত তাদের রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি তুলে ব্যবহার করে এই ধরনের ঠকবাজরা। এদের উপর কড়া নজর রাখতে হবে।

আরও পড়ুন-ধনকড় দুর্নীতিগ্রস্ত, জৈন হাওয়ালা মামলায় নাম জড়িয়ে ছিল: বিস্ফোরক অভিযোগ মমতার

পাশাপাশি এই ঘটনায় পুলিশ ও পুরসভা নিজেদের দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই বিষয়ে কথা বলেছে রাজ্য। পুলিশ ও পুরসভায় এ বিষয়ে নজরদারি চালাতে হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। ভুয়ো ভ্যাকসিনেশন যাঁদের হয়েছে, তাঁদের বিষয় স্বাস্থ্য দফতর ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি, তিনি জানান, মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) শারীরিক অবস্থার দিকেও নজর রাখছে রাজ্য। তাঁর গলব্লাডারের সমস্যা রয়েছে। সে কারণে অসুস্থ হয়ে পড়েছেন।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...