Sunday, May 17, 2026

১৯ জুলাই থেকে ১৩ অগাস্ট পর্যন্ত হতে পারে সংসদের বাদল অধিবেশন, সুপারিশ কমিটির

Date:

Share post:

চলতি বছরের বাদল অধিবেশন(monsoon session) ১৯ জুলাই থেকে ১৩ অগাস্ট পর্যন্ত করার জন্য সরকারের কাছে সুপারিশ করল সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটি। সম্প্রতি এমনটাই জানা গেল সংবাদ সংস্থা এএনআই সূত্রে। জানা যাচ্ছে, দেশে করোনা পরিস্থিতি(covid situation) আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে। আর এই কারণেই শীঘ্র বাদল অধিবেশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র(Central)।

সাধারণত সংসদে বাদল অধিবেশন শুরু হয় জুলাই মাসের তৃতীয় সপ্তাহে। শেষ হয় স্বাধীনতা দিবসের আগে। সূত্রের খবর এবার করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায়, নির্ধারিত সময়ের আগেই এই অধিবেশন শুরু করে দিতে চাইছে সংসদ বিষয়ক মন্ত্রী সভা কমিটি। প্রায় এক মাস ধরে চলা এই অধিবেশনে অন্তত ২০টি সেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই অধিবেশনে সমস্ত রকম করোনা প্রটোকল পালন করা হবে বলে জানা যাচ্ছে। সাংসদরা তো বটেই সংসদে যারা আসবেন তাদের প্রত্যেককে অন্তত একটি করোনা ভ্যাকসিনের ডোজ নিতে হবে। পাশাপাশি এই অধিবেশনে একাধিক ইস্যুতে বিতর্ক সভা চলতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন:শুভেন্দুকে একাধিক সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে সরাতে উদ্যোগী রাজ্য

বাদল অধিবেশনে দেশের করোনা পরিস্থিতি নিয়ে শাসকদলের বিরুদ্ধে সুর চড়াবে বিরোধীরা। পাশাপাশি ভ্যাকসিন সংকট নিয়ম সরকারকে চাপে ফেলতে পারে বিরোধী দলের সাংসদরা। একইসঙ্গে পেট্রোল ডিজেল, জম্মু কাশ্মীর ও কৃষক ইস্যুতেও সরগরম হতে পারে এবারের অধিবেশন। অন্যদিকে কেন্দ্রের প্রস্তাবিত চল্লিশটি বিল ও পাঁচটি অর্ডিন্যান্স এখনো বাকি রয়েছে। বাদল অধিবেশনে এইসকল বিলগুলি পাস করানোর সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারের।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...