Monday, March 16, 2026

বন্ধ চা বাগান খুলবে, আশ্বাস বেচারাম মান্নার

Date:

Share post:

দীর্ঘদিন বন্ধ থাকা ডুয়ার্সের মানাবাড়ি, বাগরাকোট চাবাগানগুলি ( tea garden) খোলা হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না (becharam manna)। চা-বাগান গুলি দীর্ঘদিন বন্ধ থাকার ফলে চরম অস্বস্তিতে শ্রমিকেরা। এইসব বন্ধ চাবাগান শীঘ্রই খুলে যাবে। এভাবেই কিলকট ও নাগেশ্বরী সহ অন্যান্য বন্ধ চাবাগান সব জটিলতা কাটিয়ে সচল হয়ে উঠবে। উত্তরবঙ্গের সমস্ত চা বাগানে একই পরিবেশ বিরাজ করবে। মঙ্গলবার এক বৃষ্টি মুখর দিনে ডুয়ার্সের মাল ব্লকের মানাবাড়ি চাবাগানে এসে এমন কথাই জানালেন রাজ্যের শ্রম মন্ত্রী বেচারাম মান্না। মঙ্গলবার বেলা ১২ নাগাদ প্রবল বৃষ্টি উপেক্ষা করে মানাবাড়ি চাবাগানে আসেন। এদিন তার সঙ্গে ছিলেন অনগ্রসর উন্নয়ন ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক, তৃনমুল কংগ্রেস শ্রমিক নেতা তথা প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায়, জেলা পরিষদের সহ সভাপতি দুলাল দেবনাথ সহ শ্রম দপ্তরের আধিকারিকেরা। এদিন মানাবাড়ি চাবাগানে দুই মন্ত্রী ও অন্যান্যদের আদিবাসী রীতি রেওয়াজ অনুযায়ী বরন করেন চাবাগানের শ্রমিকরা। মাথায় পড়ানো হয় পাগড়ি। এরপর মন্ত্রী শ্রী মান্না চাবাগানের শ্রমিক দের সাথে কথা বলেন। তাদের সমস্যার কথা শোনেন।

পরে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বলেন, “এই মানাবাড়ি চাবাগানে পাঁচ বছর অচলাবস্থা চলছিল। গত ডিসেম্বর মাসে এই চাবাগান নতুন মালিকানার অধীনে খোলা হয়েছে। এখন এই চাবাগানের অবস্থা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। বাগান খোলার পর শ্রমিকরা কেমন আছে তা সরজমিনে দেখতে এসেছি। একই ভাবে আগামী ২ জুলাই থেকে বাগরাকোট চাবাগান খুলে যাবে। তারপর আইনের জটিলতা কাটিয়ে কিলকোট, নাগেশ্বরী সহ অন্যান্য চাবাগান গুলি খোলা হবে। সমস্ত চাবাগানে একই পরিবেশ বিরাজ করবে এবং শ্রমিকদের মুখে হাসি ফুটবে বলে তিনি মন্তব্য করেন।

spot_img

Related articles

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...