Monday, March 16, 2026

ড্রোন হামলার পর শাহ, রাজনাথ ও ডোভালের সঙ্গে হাইভোল্টেজ বৈঠক মোদির

Date:

Share post:

জম্মুতে(Jammu) ভারতীয় সেনার(Indian army) এয়ারবেসে(air base) জঙ্গিদের(terrorist) ড্রোন হামলার ঘটনার পর নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় নিরাপত্তা বিভাগ। এই পরিস্থিতির মাঝেই মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh) এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের(Ajit Doval) সঙ্গে হাইভোল্টেজ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জম্মুতে হামলার দুদিন পর প্রধানমন্ত্রী এই বৈঠক জম্মু ইস্যুতেই বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সূত্রের খবর, এই বৈঠকে আগামী দিনে প্রতিরক্ষা ক্ষেত্রে যেকোনো চ্যালেঞ্জ সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে আধুনিক উপকরণের সজ্জিত করার বিষয়েও আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার রাতে জম্মুর এয়ারফোর্স স্টেশনে ড্রোনের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। রাত্রি ১:৩৭ নাগাদ ঘটে প্রথম বিস্ফোরণ। এর ঠিক ৫ মিনিট পর ফের দ্বিতীয় বিস্ফোরণ ঘটানো হয় ১:৪২ মিনিট নাগাদ। যদিও এই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও বায়ু সেনা ঘাঁটিতে এই ধরনের হামলা মোটেই সামান্য হিসেবে দেখছে না কেন্দ্র। ইতিমধ্যেই এই বিষয়টি তুলে ধরা হয়েছে রাষ্ট্রপুঞ্জের মত মঞ্চেও। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করছে এনআইএ।

আরও পড়ুন:১৯ জুলাই থেকে ১৩ অগাস্ট পর্যন্ত হতে পারে সংসদের বাদল অধিবেশন, সুপারিশ কমিটির

এই হামলার প্রাথমিক তদন্তের পর জম্মু-কাশ্মীর পুলিশের তরফে দাবি করা হয়েছে, গোটা ঘটনায় পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হাত থাকতে পারে। এবং জঙ্গিদের লক্ষ্য ছিল বায়ু সেনা ঘাঁটির এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ও যুদ্ধবিমানকে ক্ষতিগ্রস্ত করা। যদিও সেই লক্ষ্য সফল হয়নি জঙ্গিদের। এহেন পরিস্থিতির মাঝেই মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সঙ্গে মোদির বৈঠক নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ।

 

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...