Sunday, June 14, 2026

বুধবার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মোদি, বাংলাকে কী বার্তা? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

বুধবার অর্থাৎ আগামিকাল মন্ত্রিসভার (ministerial meeting) বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister Narendra Modi)। কী কারণে হঠাৎ এই মন্ত্রিসভার বৈঠক তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠ মত অনুযায়ী সম্ভবত মন্ত্রিসভার রদবদলের জন্যই এই বৈঠক। সেই সঙ্গে রাজনৈতিক মহলে আরো একটি তথ্য নিয়ে আলোচনা চলছে। তবে কি বাংলা (West Bengal) এবার নতুন কোনও মন্ত্রী পেতে চলেছে? বর্তমানে বাংলা থেকে দুজন মন্ত্রী রয়েছেন। বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং দেবশ্রী চৌধুরী (debashree Chaudhari)। যদিও তাঁরা কেউই পূর্ণমন্ত্রী নন। দুজনেই প্রতিমন্ত্রী । কিন্তু বিধানসভা নির্বাচনে বাংলায় ভরাডুবির পর রাজধানীর রাজনীতিতে চর্চা শুরু হয়েছে, তাহলে এবার কি মোদি বাংলা থেকে কাউকে পূর্ণমন্ত্রী করতে চলেছেন? মন্ত্রিসভার রদবদলের জল্পনা শুরু হতেই বাংলা নিয়েও জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় বর্তমানে ৬০ জন মন্ত্রী রয়েছেন। সেই সংখ্যা বাড়ানো হতে পারে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর। তবে সেই সংখ্যা বেড়ে কত হবে বা সেখানে কারা কারা স্থান পেতে চলেছেন তা নিয়ে এখন থেকেই নানা আলোচনা শুরু হয়ে গিয়েছে।

যদিও জানা গিয়েছে মন্ত্রিসভার এই বৈঠকে দেশের সার্বিক কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। করোনার তৃতীয় ঢেউ সামলাতে দেশ কতটা প্রস্তুত সেসব নিয়েও কথা হতে পারে। একই সঙ্গে বেশ কিছু মন্ত্রীর ‘রিপোর্ট কার্ড’ও খতিয়ে দেখা হতে পারে বলে সূত্রের খবর।

গত সপ্তাহেই মন্ত্রীদের নিয়ে নিজের বাসভবনে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে পূর্ণমন্ত্রীরা ছাড়াও প্রতিমন্ত্রীরাও ছিলেন। সকলের কাজ এবং জনসংযোগের পর্যালোচনা করতেই সেই বৈঠক করা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যখনই কোনও মন্ত্রিসভার রদবদলের সিদ্ধান্ত হয় তার আগেই এ ধরনের বৈঠক হয়ে থাকে ।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...