Sunday, May 17, 2026

ভুয়ো ভ্যাকসিনকাণ্ড: ধৃত দেবাঞ্জনের ৫ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজত

Date:

Share post:

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে ৫ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত।

ভুয়ো আইএএস দেবাঞ্জনকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তাঁর জালিয়াতির বহর দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদেরও। তাই তাঁকে হেফাজতে রেখেই জেরা করে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চাইছেন তদন্তকারীরা। সেই কারণেই মঙ্গলবার দেবাঞ্জনকে আলিপুর আদালতে তোলা হলে মঙ্গলবার আলিপুর সরকারি আইনজীবী সৌরিন ঘোষ সওয়াল করেন, ধৃত দেবাঞ্জনকে পুলিশ হেফাজতে পাঠানোর। তার যুক্তি, দেবাঞ্জনের কাছ থেকেই মিলেছে বহু নথি। তাকে নিয়ে তল্লাশি চালালে আরও তথ্য মিলতে পারে। ফলে এই কান্ডের কিনারা করতে পারবে তদন্তকারী অফিসাররা।

অন্যদিকে দেবাঞ্জনের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য আদালতে জানিয়েছেন, বহুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন দেবাঞ্জন। ২০১৮ সালে উত্তর কলকাতার এক নামী মনোবিদের কাছেও গিয়েছিলেনদেবাঞ্জন। বর্তমানে দেবাঞ্জন মানসিকভাবে বিপর্যস্ত। তাই প্রথমে তার চিকিৎসা করা প্রয়োজন। এদিকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি)। ইতিমধ্যেই কলকাতা পুলিশকে ই-মেল করে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন- কথা রাখলেন বীরবাহা: প্রস্তুত ক্যানসার আক্রান্ত ছাত্রের হাসপাতালে ভর্তির ব্যবস্থা

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...