Saturday, June 13, 2026

ফের ধাক্কা খেল শেয়ারবাজার, ১৮৫ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫২,৫৪৯.৬৬ (⬇️ -০.৩৫%)

🔹নিফটি ১৫,৭৪৮.৪৫ (⬇️ -০.৪২%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৫২ হাজারের গণ্ডি পেরিয়েছিল শেয়ারবাজার। তবে মঙ্গলবার ফের ধাক্কা খেল দালাল স্ট্রীট। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল ১৮৫ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:বিজেপির বৈঠকে উপস্থিত অরুণ হালদারের পরিচয় কী? সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন কুণাল

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৮৫.৯৩ পয়েন্ট বা -০.৩৫ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫২,৫৪৯.৬৬। এনএসই নিফটি (NSE Nifty) -৬৬.২৫ পয়েন্ট বা -০.৪২ শতাংশ নেমে হয়েছে ১৫,৭৪৮.৪৫। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

 

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...