Tuesday, March 17, 2026

বিজেপির বৈঠকে উপস্থিত অরুণ হালদারের পরিচয় কী? সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন কুণাল

Date:

Share post:

বিজেপির বৈঠকে জাতীয় তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান? অরুণ হালদারের নামে ফেসবুক পেজের পোস্ট তুলে ধরে বোমা ফাটালেন কুণাল ঘোষ। যা সামাল দিতে বিজেপি’র কালঘাম ছুটবে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

মঙ্গলবার বিজেপির বৈঠকে পরতে পরতে চমক আর বিতর্ক। কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargya), রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) অনুপস্থিতির পরে প্রশ্ন উঠল অরুণ হালদারের (Arun Halder) উপস্থিতি নিয়ে। এদিনের বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তিনি। আর তাঁর পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের (Tmc) রাজ্য সভাপতি সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন,
“কে এই অরুণ হালদার যিনি আজ দিল্লি থেকে রাজ্য বিজেপির বৈঠকে ভার্চুয়াল অংশ নিলেন? ইনি কি জাতীয় তপশিলী কমিশনের ভাইস চেয়ারম্যান? ইনিই কি রাজ্য বিজেপির তপশিলী মোর্চার সভাপতি ছিলেন?
যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে বুঝুন বঙ্গবিরোধী কুৎসা ছড়াতে বিজেপি কোন্ কোন্ পরিকাঠামো কীভাবে ব্যবহার করছে?”

 

এর আগেও বহুবার বিরোধীরা অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় সহকারি পদে বসানো হচ্ছে বিজেপি নেতাদের। এর আগেও প্রশ্ন উঠেছে হাইকোর্টের প্রধান বিচারপতি কৌশিক চন্দকে (Kausik Chanda) নিয়ে। এবার বিজেপির বৈঠকে কি জাতীয় তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান? এই প্রশ্ন তুলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বাংলার পরিস্থিতি নিয়ে কুৎসা রটানোর জন্যেই কেন্দ্রীয় সরকারি পদে- যেখানে নিরপেক্ষতা বজায় রাখাটা আবশ্যিক, সেখানে বিজেপি নিজেদের লোক বসিয়েছে। এর ফলে বাংলার পরিস্থিতি নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে কুৎসা ছড়ানো অনেক সোজা বলে মত তাঁর।

আরও পড়ুন- ড্রোন হামলার পর শাহ, রাজনাথ ও ডোভালের সঙ্গে হাইভোল্টেজ বৈঠক মোদির

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...