Wednesday, April 22, 2026

চাকরি পাইয়ে দেওয়ার নামে ফের প্রতারণার অভিযোগ, গ্রেফতার ১ পুরকর্মী সহ ৩

Date:

Share post:

রাজ্যজুড়ে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবকে নিয়ে চর্চা লোকমুখে। এর মধ্যে ফের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। ইতিমধ্যে মূল অভিযুক্ত ১ পুর কর্মী – সহ ৩ জনকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানার পুলিশ। রাজীব মল্লিক নামে ওই পুর কর্মীর সঙ্গে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে জড়িত দেবাঞ্জন দেবের কোনও যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, পুলিশ গোপন সূত্রে জানতে পারে জাল নথির মাধ্যমে পুরসভার চাকরি প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানোর চেষ্টা করছে একটি চক্র। পুলিশ জানতে পারে খানাকুলের এক ব্যক্তির কথা। তাঁকে পুরসভার গ্রুপ সি পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতিশ্রুতি দিয়েছেন এক পুরকর্মী। দেওয়া হয়েছে নিয়োগ পত্রও। ওই ব্যক্তি পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে ফ্রন্ট অফিসে কাজ করেন বলেই সূত্রের খবর।

তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ওই নিয়োগপত্রে রয়েছে কলকাতার পুর কমিশনার বিনোদ কুমারের ভুয়ো সইও! এই ঘটনা জানতে পেরে নিউামার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কলকাতা পুরসভার সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট বিভাগের অফিসার। অভিযোগের তদন্তে নেমে ২ দিন আগে রাজীব মল্লিককে নামে ওই পুর কর্মীকে গ্রেফতার করে নিউমার্কেট থানার পুলিশ। তার বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। উদ্ধার হয় পুরসভার প্রচুর জাল নথি এবং রাবার স্ট্যাম্প।

আরও পড়ুন-নাড্ডার “পেপ টক”, তবে ভোট বিপর্যয়ের দায় রাজ্য নেতাদের উপরই চাপালেন অরবিন্দ মেনন

গতকাল রাতে রাজীবকে জেরা করে জয়দেব সরকার এবং সিদ্ধার্থ সাহা নামে আরও দু’জনের কথা জানতে পারে পুলিশ। তাদেরকে তিনজলা এবং কলেজ স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, জাল নথি বানাতো জয়দেব। পুরসভার নামে জাল স্ট্যাম্প তৈরি করত সিদ্ধার্থ সাহা।

 

Related articles

বিশ্বকাপে গড়াপেটা বিতর্কের নেপথ্যে কুখ্যাত বিষ্ণোই গ্যাং, চাঞ্চল্যকর রিপোর্ট

টি২০ বিশ্বকাপে(T20 World cup) গড়াপেটা বিতর্কের মধ্যেই উঠে এল বিস্ফোরক তথ্য। এবার বিশ্বকাপের জন্য জুড়ে গেল কুখ্যাত লরেন্স...

নির্বাচনের ফল প্রকাশের পরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট: দিন জানাল শিক্ষা সংসদ

৪ মে বাংলার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই বেরবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানাল...

কমিশনের বাইক নিষেধাজ্ঞা নিয়ে মামলা হাইকোর্টে, বৃহস্পতিতে শুনানির সম্ভাবনা

ভোটবঙ্গে একের পর এক নজির বিহীন নির্দেশিকা জারি করে চলেছে নির্বাচন কমিশন (ECI) । যে সমস্ত জায়গায় নির্বাচন...

শ্রীজাতর গ্রেফতারির খবর ‘ভুয়ো’! বিজ্ঞপ্তি জারি কমিশনের 

পুরনো কবিতা মামলায় কবি শ্রীজাতর (Srijato) গ্রেফতারি পরোয়ানার খবরে যখন সাহিত্য থেকে সাংস্কৃতিক- রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে, ঠিক...