Tuesday, June 23, 2026

ভুয়ো টিকাকাণ্ডে দু’দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে জবাব চাইল কেন্দ্র

Date:

Share post:

রাজ্যে ভুয়ো টিকাকরণ কাণ্ডে(fake vaccination) শুভেন্দুর চিঠির পর বুধবার এই ইস্যুতে রাজ্য সরকারকে কড়া চিঠি পাঠালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক(health ministry)। আগামী দু’দিনের মধ্যে ভুয়ো টিকা কাণ্ডের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। বুধবার পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে(chief secretary) গোটা ঘটনার বিস্তারিত জবাব চেয়ে এই চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে ভুয়ো টিকাকরণ কাণ্ডে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যমন্ত্রককে দেওয়া চিঠিতে শুভেন্দু লেখেন, ‘ভোটার স্লিপের মতো টিকার কুপন দেওয়া হচ্ছে শাসকদলের তরফে। ওই টিকা শিবির থেকে যাঁরা আধার কার্ড দেখিয়ে টিকা নিয়েছেন, তাঁরা কেউই টিকার শংসাপত্র পাননি। শুধু কসবা-ই নয়, এ ধরনের শিবির চালানো হয়েছিল আমহার্স্ট স্ট্রিট, সোনারপুরেও। যেখানে কয়েকশো মানুষকে টিকা দেওয়া হয়েছে। আর এ সবই হয়েছে স্থানীয় প্রশাসন এবং পুলিশের নজরদারিতে।’

আরও পড়ুন:কোভিড বিধি মেনে খুলে দেওয়া হলো জিম করবেট ন্যাশনাল পার্ক 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠিতে শুভেন্দু আরও লেখেন, ‘ধৃত দাবি করেছেন, তিনি কোভিশিল্ডের টিকা দিয়েছেন সাধারণ মানুষকে। যদি সেটাই হয়ে থাকে তাহলে উনি এত টিকা পেলেন কোথায়? তাহলে কি সরকারি আধিকারিকদের নাকের ডগা দিয়েই এসব চলছে। আর যদি সেগুলি টিকা না হয়ে থাকে, তাহলে কী? দিনের পর দিন একজন কীভাবে প্রশাসনের চোখ এড়িয়ে এসব করছে। তার তদন্ত হওয়া দরকার। না হলে সাধারণ মানুষের ভরসা উঠে যাবে কেন্দ্রীয় সরকারের টিকাকরণের এই উদ্যোগের উপর থেকে।’ শুভেন্দুর এই চিঠির পর নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এর প্রেক্ষিতে বুধবার রাজ্য সরকারকে চিঠি দিয়ে আগামী দু’দিনের মধ্যে গোটা ঘটনার জবাবদিহি করা হল কেন্দ্রের তরফে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...