Friday, May 15, 2026

উইম্বলডনে সহজ জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ

Date:

Share post:

উইম্বলডনে ( Wimbledon) সহজেই তৃতীয় রাউন্ডে পৌঁছে  গেলেন নোভাক জোকোভিচ( novak djokovic)। বুধবার তিনি হারালেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে( kevin Anderson )। ম‍্যাচের ফলাফল ৬-৩, ৬-৩, ৬-৩।

বুধবার দ্বিতীয় রাউন্ডে সহজে জয় পেল জোকোভিচ। তবে ম‍্যাচে এদিন একাধিকবার  উইম্বলডনে সেন্টার কোর্টে পা পিছলে পড়ে গেলেন তিনি। তবে পা পিছলে পড়লেও কেভিন অ্যান্ডারসনকে হারাতে বেশি কষ্ট করতে হল না জোকারকে। উল্লেখ্য, দুই তারকার সাক্ষাৎ এ প্রতিবার অ্যান্ডারসনকে হারানোর ধারা অব্যাহত রাখলেন নোভাক। এদিন গোটা ম্যাচে জোকারের বিরুদ্ধে একবারও ব্রেক পয়েন্ট পাননি অ্যান্ডারসন।

ম্যাচের পর এদিন জোকোভিচ বললেন, “এখানকার দর্শকদের সঙ্গে আমাদের একটা আলাদা যোগাযোগ রয়েছে। ঘাসে খেলারও আলাদা একটা অনুভূতি পাই। প্রথম দুটো ম্যাচে অবশ্য পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়নি।” তবে এদিন পড়ে গেলেও চোট লাগেনি জোকোভিচের।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...